নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দীর্ঘসময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘসময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে।
গত মঙ্গলবার ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান।
সেনাপ্রধান জোর দিয়ে বলেন, দেশের মানুষ এখন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত করা জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র ভিন্নমত দেখা দিয়েছে। বিএনপি খসড়াটিতে অসামঞ্জস্যতা খুঁজে পেয়েছে, অন্যদিকে জামাত বলছে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার কোনো স্পষ্ট নির্দেশনা এতে নেই। খসড়াটি পেয়ে হতাশা প্রকাশ করে এনসিপি বলেছে, এতে জুলাই সনদ বাস্তবায়নের কোনো ইঙ্গিতই নেই।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় ধারাবাহিক আলোচনার পর সংস্কার ইস্যুতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দলগুলোর ভিন্নমত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা টাক মাথায় চুল লাগানো, জিমে ব্যায়াম করাসহ বিভিন্ন ভাবে সময় পার করছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন। তবে বেশিরভাগই থাকছেন পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায়। এলাকাটি বেছে নেয়ার পেছনে আছে কয়েকটি কারণ- প্রশস্ত রাস্তাঘাট, তুলনামূলক সাশ্রয়ী বাসাভাড়া, আধুনিক ফিটনেস সেন্টার, ভালো চিকিৎসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকা- পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরাসরি তত্ত¦াবধায়নে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা, দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
গত বছর জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার এক বছর পর শেখ হাসিনার জন্য ভারতের পক্ষ থেকে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হলো। এই রাজনৈতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে ২০২৪-’২৫ অর্থবছরে প্রায় ৫ হাজার ১৪৫ কোটি টাকা সমমূল্যের ৯১ হাজার মেট্রিক টন মাছ বা মৎস্যজাত পণ্য রফতানি করা হয়েছে। ‘মৎস্য সম্পদের স্থায়িত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার’ বিষয়ে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
গত মঙ্গলবার খুলনাস্থ বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও জানানো হয়, ২০২৩-’২৪ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে মাছের মোট উৎপাদন হয়েছে ৫০.১৮ লাখ মেট্রিক টন। দেশের ২ কোটির বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছ থেকে দুইটি বৃহৎ সেতু নির্মাণের জন্য অর্থায়ন চেয়েছে, যার মোট পরিমাণ ৩৩ হাজার ৪২৩ কোটি টাকা (প্রায় ৩১০ কোটি মার্কিন ডলার)। এই দুটি সেতু নির্মিত হলে দেশের আঞ্চলিক সংযোগব্যবস্থায় আসবে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পগুলোর কাজ ২০৩৩ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৫ জুন দুইটি সেতু নির্মাণের প্রাথমিক প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে জমা দ বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানে প্রাকৃতিক উপায়ে মৌচাষে আগ্রহ বাড়ছে। উৎপাদন ব্যয় ও স্বল্প পরিশ্রমে এই চাষে সফলতা পাওয়ায় এবং বাড়তি আয়ের আশায় জেলার অনেকেই এখন ঝুঁকছেন প্রাকৃতিক উপায়ে মৌচাষে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২-২০১৩ সাল থেকে জেলার রোয়াংছড়ি তেতুলিয়া পাড়ায় প্রথম ১৫ জন উদ্যোক্তার মাধ্যমে মৌচাষ শুরু হয়। বর্তমানে রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও সদর উপজেলাসহ ৭ উপজেলাতেই মৌচাষ করা হচ্ছে।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউপির তেতুলিয়া পাড়ায় গিয়ে দেখা যায়, পাড়াটির ৯০ শতাংশ বাসিন্দাদের বাড়ির আঙ্গিনায় রয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত, তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো, মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো, তাহলে আমার মনে হয় দেশটা আরেকটু রাইট ট্র্যাকে যেত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারের আসল যে গুরু দায়িত্বটা ছিল, ৫ আগস্ট ২০২৪ সাল থেকে আজকে ২৫ সালের আগস্ট মাস অলমোস্ট শেষ হতে যা বাকি অংশ পড়ুন...
শেরপুর সংবাদদাতা:
শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্যসহ মোট ১৫ জন পদত্যাগ করেছে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ রোডের স্থানীয় একটি বাড়ির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা।
পদত্যাগপত্রে নেতারা লেখে- সম্প্রতি ঘোষিত নকলা উপজেলা সমন্বয় কমিটি অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে গঠিত হওয়ায় আমরা কমিটি প্রত্যাখ্যান করেছি। সেই সঙ্গে কেন্দ্রীয় আহ¦ায়ক কমিটির আহ¦ায়ক ও সদস্য সচিব বরাবর বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপার থেকে ফের গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘুমধুম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় হলেও এটি কক্সবাজারের উখিয়া উপজেলার পাশের এলাকা।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর থেকে রাত ২টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল।
মিয়ানমার সীমান্ত সংলগ্ন ঘুমধুমের তুমব্রু বাজার এলাকার মোস্তাকিম আজিজ বলেন, রাত সাড়ে ৯টায় হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দ শুনতে পেয়ে তার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইউরোস্ট্যাটের প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের এই সময়ে বাংলাদেশ ইইউর বাজারে ১০.২৯ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের ৮.৭৩ বিলিয়ন ইউরো থেকে ১৭.৯% বেশি। আর সামগ্রিকভাবে ইইউর পোশাক আমদানি ১২.৩% বেড়ে ৪৩.৩৯ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে, যা গত বছরের ৩৮.৬৪ বিলিয়ন ইউরো থেকে বেশি।
এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ইইউর বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করেছে। তবে এই বাজারে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাড়িয়েছে এশিয়ার দেশ চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কেনার চুক্তি করে বিপাকে পড়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের আমলে ৪০০ কোটি টাকার এ চুক্তির আওতায় ইতিমধ্যে ২৯৮ কোটি টাকা পরিশোধ করা হলেও হেলিকপ্টারগুলো এখনো দেশে আনা সম্ভব হয়নি। কারণ, হেলিকপ্টার সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে হেলিকপ্টার আনা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের আশঙ্কা রয়েছে, আবার চুক্তি ভাঙলে বিপুল আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, এমআই-১৭১ এ-২ বাকি অংশ পড়ুন...












