দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয়
, ২৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২১ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকা- পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরাসরি তত্ত¦াবধায়নে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা, দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
গত বছর জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার এক বছর পর শেখ হাসিনার জন্য ভারতের পক্ষ থেকে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হলো। এই রাজনৈতিক কার্যালয়কে শেখ হাসিনার সচিবালয় হিসেবে উল্লেখ করছে ভারতীয় নীতিনির্ধারকরা।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, কঠোর নিরাপত্তার চাদরে মোড়া দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ হাসিনা অবস্থান করছেন সেই ভবনেই তার জন্য সচিবালয় স্থাপন করা হয়েছে। আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটিজসহ যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে এই সচিবালয়ে। শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং বার্তা আনা-নেওয়ার জন্য দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককে নিয়োগ করা হয়েছে।
আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনার অংশ হিসেবে ওই বাঙালি সাংবাদিক ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে বলে ওই কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে একটি লবিং ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।
দিল্লিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তৎপরতা সম্পর্কে অবগত এমন একটি কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, শেখ হাসিনা এখন নিয়মিত তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ঘনিষ্ঠ সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। চলতি মাসের শুরুতে ৫ আগস্টকে সামনে রেখে শেখ হাসিনা ওই বৈঠকটি করেন। ওই বৈঠকে অংশ নেয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)