নিজস্ব প্রতিবেদক:
গণমাধ্যমকর্মীরা বলেছেন, সাংবাদিকদের মারধর করা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। এজলাসের মতো জায়গায় বিচারকের সামনে সাংবাদিককে মারধর করা হলো, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এজলাসকক্ষে প্রতিবেদক আসিফ হোসাইনকে মারধরের প্রতিবাদে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর কারওয়ান বাজারে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ তাকে আদালত থেকে বহিষ্কারের দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
৪ সেপ্টেম্বর সন্ত্ বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনও সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) টাঙ্গাইল শহরের তার নিজ বাসভবন সোনার বাংলায় সংবাদ সম্মেলনে করে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, রাজধানীর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রফতানি পণ্যের বৈচিত্র্যের অভাব আমাদের বাণিজ্য আলোচনার জন্য অন্যতম বড় সমস্যা। তিনি বলেন, আমাদের প্রধান রফতানি পণ্য খুব সীমিত। এছাড়া পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা বা কাঁচামালও নেই। বেশিরভাগ কাঁচামাল আমদানি করে সামান্য মূল্য সংযোজন করে আমরা তা বিক্রি করি। এজন্য ‘রুলস অব অরিজিন’ বা উৎপত্তি সম্পর্কিত নিয়মগুলো আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ‘বাণিজ্য আলোচনায় জাতীয় সক্ষমতা: প্রতিফলন ও অগ্রগতির পথ’ শীর্ষক এক আলোচন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত আগস্ট মাসে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জানিয়েছে, আগস্টে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.২৯ শতাংশ। এটি গত ৩৭ মাসে সর্বনিম্ন। এর আগে জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ।
বিবিএসের তথ্যানুসারে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৬০ শতাংশ, আর খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি ৮.৬০ শতাংশ। অর্থাৎ খাদ্যবহির্ভূত খাতে দাম বৃদ্ধি কমেছে, কিন্তু খাদ্যপণ্যের দাম আগের মাসের তুলনায় সামান্য বেড়েছে।
মূল্যস্ফীতি মানুষের আয়ের উপরে চাপ ফেলে। যদি আয় না বাড়ে অ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রামে সংবাদদাতা:
মিরসরাইয়ের পাহাড়ে চাষ করা হয়েছে ইন্দোনেশিয়ার অ্যাভোকাডো। অন্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। বাজারে বিক্রিও করা হচ্ছে বিদেশি এ ফল। প্রতি কেজি অ্যাভোকাডো ৮০০ টাকায় বিক্রি করছেন বাগান মালিক ওমর শরীফ। আগামীতে চাষের পরিধি ব্যাপক আকারে বাড়াবেন বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাই তথা চট্টগ্রাম অঞ্চলে প্রথমবারের মতো অ্যাভোকাডো ফল চাষ করে শতভাগ সফলতা অর্জন করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা ও বৃক্ষপ্রেমী ওমর শরীফ। বিদেশি ফলটির পরীক্ষামূলক চাষে তিনি বড় সাফল্য দেখিয়েছেন। এটি দেশের কৃষিক্ষেত্রে এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেলা দেড়টার দিকে সড়কের দুইপাশে আড়াআড়ি করে বাস রেখে সড়ক বন্ধ করে দেন তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের ঝামেলা হয়। এ ঘটনার পর একতা পরিবহনের ৭-৮ টি বাস শিক্ষার্থীরা আটকে দেয়। এর জেরে চালক-শ্রমিকরা সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ করে দিয়েছে।
বিষয়টি নিয়ে চালক-শ্রমিকদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতনরা ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সাক্ষী ছিলো সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। সে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্যও দিয়েছে।
তবে ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেয়নি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এ তথ্য জানান।
শেখ হাসিনা ছাড়াও এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
পুলিশের সিগন্যাল দেওয়ার ঘটনায় তিন গাড়ির সংঘর্ষে একটি যাত্রীবাহী বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের হাফেজিয়া এলাকার ঢাকামুখী লেনে একটি ট্রাক থানা পুলিশের নির্দেশে হঠাৎ করে থামানো হয়। এতে পেছনে থাকা শ্যামলী পরিবহণের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে অপর একটি ট্রাক শ্যামলী পরিবহণের বাসে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা ১০-১৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সীমানার পুনর্র্নিধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বা ইসি। তালিকা চূড়ান্তের পর দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচনি এলাকার সীমানায় যে পরিবর্তন আনা হয়েছে, যার প্রভাব পড়েছে কমপক্ষে ৪৬টি সংসদীয় আসনের ওপর।
গত বৃহস্পতিবার সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের পর নতুন করে বিক্ষোভ ও অসন্তোষ দেখা যাচ্ছে বাগেরহাট, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জায়গায়।
সীমানা পুনর্র্নিধারণ করে ইসি যে গেজেট প্রকাশ করেছে, সেখানে বাগেরহাট থেকে একটি আসন কমানো হয়েছে, একট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৭ কোটি ২১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬০ জন বাংলাদেশী নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে সেপ্টেম্বরের এক সপ্তাহে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়ালো।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেসসচিব শফিকুল আলম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাকি অংশ পড়ুন...












