আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার ঘোষণায় এবার যোগ দিয়েছে পর্তুগালও।
গত জুমুয়াবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা সংক্রান্ত উচ্চপর্যায়ের সম্মেলনের একদিন আগে এই স্বীকৃতি দেয়া হবে।
মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আগামী সপ্তাহের উচ্চস্তরের সম্মেলনের আগে, (আজ রোববার ২১ সেপ্টেম্বর) স্বীকৃতি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আহ্বানের মধ্যেই মার্কিন প্রশাসন সন্ত্রাসী ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের নতুন অস্ত্র চালানের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন এই চালানে শুধু নিয়মিত গোলাবারুদ নয়, হামলায় ব্যবহারের উপযোগী ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংকও রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ও ১৯০ কোটি ডলার, বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য।
রয়টার্সের প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশসহ নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা।
শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
এই বিধিনিষেধের অর্থ হলো- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবারো উত্তেজনা, যুদ্ধের সমূহ সম্ভাবনা মধ্যপ্রাচ্যে। এবার মিশর থেকে এসেছে খবর। গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং-এর পাশে রাতদিন কড়া পাহারা দিচ্ছে মিশরের সেনারা। তাদের চোখেমুখে স্পষ্ট আতঙ্ক- যদি হঠাৎ করেই সীমান্ত ভেঙে কয়েক লক্ষ ফিলিস্তিনি উত্তর সিনাইয়ের দিকে ঢুকে পড়ে, তবে কি হবে?
দুই বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ যেন এক নতুন অগ্নিপরীক্ষায় দাঁড় করিয়েছে কায়রোকে। যুদ্ধের শুরু থেকেই মিশর স্পষ্ট জানিয়ে দিয়েছিলো, গাজার ২৩ লাখ মানুষের স্থানচ্যুতি তারা কোনোভাবেই মেনে নেবে না। কিন্তু ইসরায়েলি সেনাদের সাম্প্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ভয়াবহ একটি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ট্যাংকার ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হলে এই ঘটনা ঘটে।
গত জুমুয়াবার এক বিবৃতিতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬০ জন। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মেক্সিকো সিটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ইজতাপালাপা’র একট বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবাখাতে বর্ধিত ট্যারিফ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর অডিটরিয়ামে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বে-টার্মিনালসহ চলমান প্রকল্পগুলো বন্দরের চার্জ বাড়াতে বাধ্য করেছে। তবে সাময়িক স্থগিতাদেশ রপ্তানিকারকদের ওপর চাপ কিছুটা কমাবে।
এই উপদেষ্টা বিদেশীদের হাতে বন্দর দেয়ার পক্ষে দাবি করে, ক বাকি অংশ পড়ুন...
খাগড়াছড়ি সংবাদদাতা:
দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র উপজাতি বিচ্ছিন্নতাবাদী দল ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে।
অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে টহলদল ওই এলাকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্দেহভাজন এক সক্রিয় সন্ত্রাসী বাড়িতে তল্লাশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইসরাইল প্রতিদিন আমাদের মুসলমানদের মেরে ফেলছে আর তারা ইসলামী দল হয়ে এদেশে ইসরাইলের মতো শাসন ব্যবস্থা আনতে চায়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, যখন চীনে উইঘুর মুসলিমদের গুলি করে হত্যা করা হয়, নির্যাতন নিপীড়ন চালানো হয় তখন কিন্তু জামায়াতের ভাইয়েরা মিছিল করেছে মিটিং করেছে। এখন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীকে সহায়তা করা নয়, বরং জাতির ভবিষ্যৎ গঠন করা। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য ও জ্ঞানের পথে এগিয়ে যা বাকি অংশ পড়ুন...
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে উপজেলার উথলী গ্রামের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গরু কেনা-বেচা নিয়ে দীর্ঘদিন আগে মিন্টা ও হামজার সঙ্গে বিবাদ হয় প্রতিবেশী কয়েকজনের। এর জেরে সকালে মিন্টা ও হামজা মাঠে কৃষিকাজ করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা।
এ সময় লাঠির আঘাত ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে প্রথমে হামজা ও পরে মিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন সদস্য দগ্ধ হয়েছেন।
গত জুমুয়াবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের অবস্থাই গুরুতর।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, জুমুয়াবার রাতে ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরণের পর মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তার বোন, ভগ্নিপতি ও দুই ভাগ্ বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
অশুভ শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভ-ুল করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভ-ুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি। তারা দেশের অগণতান্ত্রিক শক্তি। তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায়। তাদের বিষয়ে সমগ্র জাতির সাবধান হতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বাকি অংশ পড়ুন...












