‘ইসলামী দল’ হয়ে এদেশে ইসরাইলের মতো শাসন ব্যবস্থা আনতে চায় তারা’
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইসরাইল প্রতিদিন আমাদের মুসলমানদের মেরে ফেলছে আর তারা ইসলামী দল হয়ে এদেশে ইসরাইলের মতো শাসন ব্যবস্থা আনতে চায়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, যখন চীনে উইঘুর মুসলিমদের গুলি করে হত্যা করা হয়, নির্যাতন নিপীড়ন চালানো হয় তখন কিন্তু জামায়াতের ভাইয়েরা মিছিল করেছে মিটিং করেছে। এখনো কিন্তু উইঘুর মুসলমানদের উপর নির্যাতন থামেনি। এখন কি তারা মিছিল মিটিং করে? কাজেই তারা আখেরাতকে ভালোবাসে না। তারা হচ্ছে এই বর্তমান ইহজগতকে ভালোবাসে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা উন্মাদ হয়ে গেছেন।
জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই তো কয়েকদিন আগেও চরমোনাই পীরকে এমন কোন ভাষা নেই যে ভাষায় আপনারা আক্রমন করেন নি। তাদের কত পীরের মাজার ভেঙ্গে চুরমার করে দিলেন। এখন এই চোরমোনাইকে পাশে নিয়ে আপনারা রাজনীতি করছেন এই পৃথিবীর বর্তমান জাগতিক ক্ষমতা পাওয়ার জন্য। ক্ষমতায় যাওয়ার জন্য যাকে যেভাবে দরকার সেভাবে ব্যবহার করছেন। এমনকি মন্দিরে গিয়ে গীতা পাঠ করছে। এই হচ্ছে তাদের ইসলাম।
এজন্য এই অঞ্চলের বিখ্যাত নেতা মাও. আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি ‘জামাত ইসলাম’ মানে ‘ইসলামিক’ দল নয়। "
আজাদ আরো বলেন, এতদিন আমাদের আশ্রয়ে প্রশ্রয়ে পরগাছা হিসেবে আমাদের সঙ্গে ছিলেন। আমাদের নেতা জিয়াউর রহমান তাদের পাকিস্তান থেকে এনে নাগরিকত্ব দিয়েছে, লালন- পালন করেছে। এই যে ২০১৮ সালের নির্বাচন করেছে সেই নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছে। আপনাদের বর্তমান আমির বর্তমান সেক্রেটারি ধানের শীষ প্রতীকে ভোট করেছেন। কিন্তু আপনারা সারাজীবন ভুল রাজনীতি করেছেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় আমরা ছিলাম পাকিস্তানের পক্ষে আপনারা ছিলেন ভারতের পক্ষে। ১৯৭১ সালে আপনার একই ভুল করলেন আমরা ছিলাম স্বাধীনতার পক্ষে আর আপনারা পাকিস্তানের পক্ষ নিয়ে স্বাধীনতার বিরুদ্ধচারণ করলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












