নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসে প্রশাসনে অতিরিক্ত সচিব এবং পুলিশে পরিদর্শক থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রায় ৫০০ কর্মকর্তার পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের পদোন্নতিজট, নেতৃত্বের সংকট ও পদায়নে বৈষম্য নিয়ে পুলিশ ক্যাডারে অসন্তোষ বাড়ছে। গণ-অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীকে কার্যকর করতে পদোন্নতির জট খোলার পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দীর্ঘদিনের পদোন্নতিজট কাটাতে বিভিন্ন পর্যায়ে পদোন্নতির উঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, আজ ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।
নিহতদের সবাই আল আবীর ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য তিন জেলায় স্থানীয় তিন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করে। পার্বত্য অঞ্চলের ৪১টি খাত থেকে তারা এই চাঁদা তোলে। এ টাকায় তারা গড়ে তুলেছে বিশাল অস্ত্রের মজুত। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিদের সবচেয়ে বড় বোঝা হলো আঞ্চলিক উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলোর ধার্য করা বার্ষিক চাঁদা। প্রশাসনের নজরদারির বাইরে এসব চাঁদা বাধ্যতামূলকভাবে দিতে হয়। উপজাতি সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস-সন্ বাকি অংশ পড়ুন...
গত জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসমাবেশ থেকে পবিত্র দ্বীন ও দেশের মর্যাদা, জনগণের নিরাপত্তা ও স্বার্থ, বন্দর-খনিসহ সকল জাতীয় সম্পদ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তা ও শক্তিশালী প্রতিরক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ কারর নির্দেশ পালনার্থে ঈমান, ইসলাম এবং মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মহাসমাবেশ থেকে সরকারের প্à বাকি অংশ পড়ুন...
পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেই সঙ্গে এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার (৯ নভেম্বর) একই সময় পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর মধ্যে রোববার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের à বাকি অংশ পড়ুন...
নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমিত রাখার স্বঘোষিত নীতি থেকে সরে এসেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি শনিবার (৭ নভেম্বর) এ ঘোষণা দিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে ইরান ইতিমধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি বা মোতায়েন করেছে। খবর মেহের নিউজের।
তেহরানে এক সংবাদ সম্মেলনে ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেয়া হয়েছে কি না, জানতে চাইলে মোহেব্বি বলেন, ‘আমাদের জন্য ওই সীমাবদ্ধতা তুলে নেয়া হয়েছে।’ তবে কী ধরনের বা কত ঠবাকি অংশ পড়ুন...
গত বুধবার (০৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা রয়েছেন। আগামী ৮ নভেম্বর তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের যাতায়াত, আবাসন, খাবার এবং প্রশিক্ষণসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের প্রশিক্ষণে অংশ নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সà বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত গ্রহণের প্রায় এক মাস পরও রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে কোনও ডিজেল পৌঁছায়নি।
যুক্তরাষ্ট্রগামী রুশ ডিজেলবাহী ট্যাংকারগুলোর কী ঘটেছে?
অক্টোবরে রাশিয়ার প্রিমোরস্ক বাল্টিক বন্দর ত্যাগ করেছে রুশ ট্যাংকার ‘তালিসমান’ এবং সিয়েরা লিওনের পতাকাবাহী ‘লেরুও’। জাহাজগুলোর ঘোষিত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। তবে মেরিন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘কেপলার’ এবং জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিন ট্রাঠবাকি অংশ পড়ুন...
তুরস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পামুক্কালে প্রকৃতির এক বিস্ময়। তুর্কি ভাষায় পামুক্কালে শব্দের অর্থ ‘তুলোর দুর্গ’। খনিজসমৃদ্ধ পানির প্রভাবে তৈরি সাদা ট্রাভারটিন পাথরের ধাপগুলি এই জায়গার প্রধান আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাচীন ইতিহাসের টানেও প্রতি বছর এখানে ভিড় করেন পর্যটকরা।
পামুক্কালের পাশেই রয়েছে প্রাচীন হিয়েরাপোলিস শহর। এই শহর একসময় ছিলো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র। প্রাচীন গ্রিকদের বিশ্বাস ছিলো, এখানকার মাটির নীচ থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাসের কারণে এই অঞ্চল পাতালপুরীতে প্রবেশের à বাকি অংশ পড়ুন...
যদি এমন কোনো জায়গার কথা বলা হয়, যেখানে আন্তর্জাতিক সীমান্ত চলে গেছে কারো ঘরের মাঝখান দিয়ে? ভারতের নাগাল্যান্ড আর মিয়ানমার সীমান্তে ঠিক এমন একটি গ্রাম রয়েছে-তার নাম লংওয়া।
নাগাল্যান্ডের মন জেলায় অবস্থিত পাহাড়ি এই সীমান্ত গ্রামটি সাধারণ কোনো গ্রাম নয়। এখানে আন্তর্জাতিক সীমান্ত রেখা মানচিত্রের কাগজ ছেড়ে সরাসরি উঠে এসেছে মানুষের বসতবাড়িতে!
লংওয়া গ্রামের আকর্ষণীয় বিষয় হলো এর গ্রামপ্রধানের বাড়ি। এখানে ঐতিহ্যবাহী প্রধানকে বলা হয় ‘অং’। এই ‘অং’-এর বিশাল বাড়িটির ঠিক মাঝখান দিয়ে গেছে ভারত ও মিয়ানমারের সীমান্ত রেখা। বলা হয়, প্রধান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ মার্কেটে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে নিহত ও আহতের সংখ্যা আলাদাভাবে জানা যায়নি।
গতকাল জুমুয়াবার হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, হতাহতের এই সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া গেছে। মার্কেটটিতে এখনো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের মরদেহ উদ্ধারের কাজ শেষ না হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিব বাকি অংশ পড়ুন...












