মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ‘তীন’ নামে একটি সম্মানিত ও পবিত্র সূরা শরীফ নাযিল করেছেন এবং সেখানে তীনের শপথ করেছেন। সুবহানাল্লাহ! মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَالتَّيْنِ وَالزَّيْتُونِ
অর্থ: “শপথ! তীন ও যয়তুনের।” (সম্মানিত ও পবিত্র সূরা তীন শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১)
এছাড়া মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي ذَرٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ أهْدِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَبَقُ مِنْ تِيْن فَقَالَ لِ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একই ধরনের ওষুধ, কিন্তু দামে বিস্তর ফারাক। কোনো কোম্পানি বিক্রি করছে ৩২ টাকা, কেউ আবার ৮ টাকায়। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতকারক ভিন্ন হলেও একই জেনেরিকের কার্যকারিতায় খুব বেশি পার্থক্য নেই। মান নিয়ে শঙ্কা নেই জানিয়ে ওষুধশিল্প সমিতি বলছে, দাম বাড়ে ব্র্যান্ডিংয়ের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালা না থাকায় প্রতিনিয়ত ঠকছেন রোগীরা। সময়ের অনুসন্ধানে বের হয়ে এসেছে ওষুধের বাজারের নৈরাজ্যের ভয়ংকর সেই চিত্র।
নিয়মিত হার্টের ওষুধ খান বেলাল। চিকিৎসক তাকে যে ওষুধটি প্রেসক্রিপশনে লিখেছেন, তার প্রতিটি ট্যাবলেটের মূল্à বাকি অংশ পড়ুন...
আদালতের এই নির্দেশনার ফলে রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ এলাকায় জমির মালিকানা নিয়ে দীর্ঘ সাত বছর ধরে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদালতের নির্দেশনা অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এর নিচ দিয়ে চার লেনের রেললাইন নির্মাণে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা যাবে। তবে জমির মালিকানা নিয়ে দাবিদার এ এম মোস্তাফিজুর রহমানের ক্ষতিপূরণ বা ‘অ্যাওয়ারà বাকি অংশ পড়ুন...
এর আগে সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার না করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্ঠবাকি অংশ পড়ুন...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি এবং তার দল পিটিআইয়ের প্রাদেশিক সরকার স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। ইমরানের মুক্তির দাবিতে সমর্থকদের ধারাবাহিক বিক্ষোভের মধ্যে নেয়া এ পদক্ষেপে জনজীবন ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। বিশ্লেষকদের আশঙ্কা, বিরোধীদের দমনে সরকারের এই কঠোর অবস্থান পরিস্থিতি শান্ত করার বদলে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্কুল বন্ধ। আংশিকভাবে ইন্টারনেট সেবাও বন্ধ। পণ্যবাহী কনটেইনার দিয়ে করে রাখা হয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সভায় এসব নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আক্রান্তের হার বেশি, এমন এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার তাগিদ দেন তিনি। পাশাপাশি à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকার প্রবাসীদের পাঠানো অর্থ ও সম্পত্তি নিয়ে বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে। এসব আদালতে শুধু প্রবাসীদের মামলা শুনানির ব্যবস্থা রাখার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমাদের কর্মসূচির মধ্যে আমরা চিন্তা করছি, প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠন করব। বিশেষ করে বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত গঠনের পরিকল্পনঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে সচেতন থাকার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনায় জোর দেওয়ার কথাও বলেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, নদী ভাঙন, উপকূলীয় লবণাক্ততা ও ভূমিকম্পসহ নানা ধরনের ঝুঁকির মাঝে রয়েছে বাংলাদেশে। এছাড়া, নদীর পাড় রক্ষা ও বৃক্ষরোপণে উদ্যোগ নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
এসময়, বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবঠবাকি অংশ পড়ুন...
সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলার হুমকিতে দুই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশ থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনা খালি করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশ থেকেও মানুষকে সরে যেতে বলেছে হুতিরা। তিন স্থান খালি করার হুমকির মধ্যে রয়েছে দাম্মামে সৌদি আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরামকোর তেল শোধনাগার রিয়াদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। নতুন বিধিমালায় বয়স যাচাই, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ রাখার মতো শর্তও যুক্ত করা হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) তুরস্কের সরকারি গেজেটে এ বিধিমালা প্রকাশ করা হয়। গত এপ্রিলে দেশটির পার্লামেন্টে পাস হওয়া আইনের ভিত্তিতে আগামী ১ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠানগুলো ১৫ বছরের কম বয়সীদের কোনো সেবা দিতে পারবà§ বাকি অংশ পড়ুন...
হাইকোর্টে জমা দেয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে এসব শিশুদের নিয়মিত খোঁজ-খবর নেয়া হয় এবং খেলনা, পোশাক, শিশুখাদ্যসহ তাদের খোঁজ-খবর রাখা হয়। প্রতিবেদনে এসব শিশুদের সর্বোত্তম স্বার্থে পছন্দের নিকটাত্মীয়দের কাছে অথবা সরকারি শিশু পরিবারের রাখার সুপারিশও করেছে সমাজসেবা অধিদপ্তর।
এর আগে গত ১৫ জুন দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও তাদের বয়সের বিবরণ জানতে চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চায় হাইকোর্ট। তবে তারা এখনো প্রতিবেদন দাখিল করেনি। সুপ্রিম কোর্টের আ বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
বগুড়ায় করতোয়া নদীর প্রবাহ ফিরিয়ে আনা, নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন এবং শহরের যানজট কমাতে ১ হাজার ১২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পের আওতায় করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী পুনঃখনন, নদীতীর সংরক্ষণ এবং সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৯ লাখ ৭০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় করতোয়া নদীর ৯৫ কিলোমিটার পুনঃখনন, ২৮ কিলোমিটার নদীর মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং বগুড়া শহর অংশে নদীর দুই তà বাকি অংশ পড়ুন...












