রাজবাড়ী সংবাদদাতা:
দৌলতদিয়ায় জিও ব্যাগ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে। মাঠে নেই দৃশ্যমান তেমন কোনো বাস্তবায়ন।
অভিযোগের তীর রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের লোকেরা কাজ না করেও করেছি- এই অযুহাতে ভুয়া বিল ভাউচার বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ করার পায়তারা করেছেন। বিষয়টা নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপসহ উচ্চতর তদন্তের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, জরুরি নদী শাসন প্রকল্পের আওতায় রাজবাড়ীর দৌলতদিয়া লঞà§ বাকি অংশ পড়ুন...
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি।
সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্য বাকি অংশ পড়ুন...
জবাবদিহিতা থাকলে দেশের মানুষের জন্য ভালো কাজ করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জবাবদিহিতা থাকলে সরকার এমন পদক্ষেপ নেবে, যাতে জনগণের কল্যাণ ও দেশের উপকার হয়। শনিবার (১৫ আগস্ট) মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ওই সময়ে দেশের অর্থনীতি, শিক্ষা ও কৃষি ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। মেগা প্রকল্পে চার-পাঁচগুণ বেশি অর্থ ব্যয় করে দেশের টাকা বিদেশে পাচà বাকি অংশ পড়ুন...
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের আলোকে সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী ফুটবল-ক্রিকেটসহ সমস্ত খেলাধুলাই হারাম। মাঠে গিয়ে হোক আর টিভিতে হোক সর্বাবস্থায়ই খেলা দেখা হারাম ও কবীরাহ গুনাহের অন্তর্ভুক্ত।
পবিত্র হাদীছ শরীফ উনার বিখ্যাত কিতাব, মুস্তাদরাকে হাকিম শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত আছে যে, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
كُلُّ لَعِب বাকি অংশ পড়ুন...
৩২। কামিল শায়েখ উনার সন্তুষ্টি-অসন্তুষ্টি উভয়ের মধ্যে নিজের খায়ের বরকত জানবে।
মাহবুবে ইলাহী, হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, “সবকিছু বিসর্জন দিয়ে মুর্শিদ কিবলা উনার দরবার শরীফে এলাম কিন্তু ‘অমুকের নিকট একটি বিশুদ্ধ কপি দেখেছি’ এই উক্তি আমাকে আজ এই অবস্থায় পৌঁছে দিলো। আমার সবকিছুই ধুলিসাৎ হয়ে গেলো। আমি অবশ্য বলতে পারতাম, “হুযূর! এখানে আমার এমন কি জঘন্য অপরাধ হয়েছে যে, তা ক্ষমার অযোগ্য?” আমি তো শুধু এতটুকুই প্রকাশ করেছি যে, “অমুকের নিকট একটি বিশুদ্ধ কপি আছে, তা দেখেছি মাত্র।” কিন্তু আমি তা বলতে বাকি অংশ পড়ুন...
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ১৭ বছর আগে ইতালির পথে পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হৃদয়নগর গ্রামের কামাল উদ্দিন বাবুল। দীর্ঘ প্রবাসজীবনে কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছিলেন একটি সুন্দর পরিবার। চার বছর আগে স্ত্রী ও সন্তানদেরও নিয়ে যান ইতালিতে। কিন্তু সেই স্বপ্নের সমাপ্তি হলো এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যা আরিশা। দীর্ঘ এক মাস ১৯ দিনের অপেক্ষার পর শুক্রবার তাদের মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশে আসে মরদেহ। এরপর বিকেà বাকি অংশ পড়ুন...
বুধবার (১২ আগস্ট) বেলা ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়রা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার পাওয়া যায়। পরে স্থানীয় বাসিন্দারা ড্রাম থেকে প্রেশারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।
সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, বেলা পৌনে ২à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী ও সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
এ-সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।
ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানির সময় ফোনালাপটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়। প্রসিকিউশনের দাবি, ওই কথোপকথনে আন্দোলনকারীদের দমন, দলীয় নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় অবস্থান এবং অগ্নিসংযোগের পালটা ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘আদিবাসী’ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে স্বীকৃতি দেওয়া হলে পার্বত্য চট্টগ্রামের ওপর বাংলাদেশের রাষ্ট্রীয় অধিকার হারানোর আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, আদিবাসী’ স্বীকৃতি দেয়ার পেছনে অনেক ভূরাজনৈতিক কারণ রয়েছে। বাংলাদেশের এক-দশমাংশ ভূখ- পার্বত্য চট্টগ্রাম। ভৌগোলিক, সামরিক ও সম্পদের দিক থেকে এ অঞ্চল রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এ জায়গায় ‘আদিবাসী’ শব্দটি টেনে আনার চেষ্টা কঠবাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী র্যালির আগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না; একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক অপরাধ, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় বাড়ায়। তাই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।'
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে জানিয়ে মন্ত্রী বলেন, 'যুবসমাজকে মাদকের ভয়াল গà§ বাকি অংশ পড়ুন...
রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে পৌঁছায়। এরপর প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। এসময় প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পরে প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক করছেন। তার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইতালিতে চলতি বছর দাবানলে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার হেক্টর (১ লাখ ৭৩ হাজার একর) বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ বিগত দুই দশকের গড় হারের তুলনায় প্রায় ১৩৩ শতাংশ বেশি।
পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়াল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার’ (ডাব্লিউডাব্লিউএফ)-এর এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।
ডাব্লিউডাব্লিউএফ ইতালির প্রতিবেদন অনুযায়ী, দাবানলে পুড়ে যাওয়া এই ভূমির পরিমাণ প্রায় এক লাখ মাঠের সমান। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ আগুনই লেগেছে সুরক্ষিত বনাঞ্চল ও সংরক্ষিত এলাকায়।
সংস্থাটি জানায়, কেবল ইতালি নয়, ঠবাকি অংশ পড়ুন...












