১ হাজার বস্তা ফেলে দাবী করা হচ্ছে ৬ হাজার বস্তার
, ০২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৬ আগস্ট, ২০২৬ খ্রি:, ০১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাজবাড়ী সংবাদদাতা:
দৌলতদিয়ায় জিও ব্যাগ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে। মাঠে নেই দৃশ্যমান তেমন কোনো বাস্তবায়ন।
অভিযোগের তীর রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের লোকেরা কাজ না করেও করেছি- এই অযুহাতে ভুয়া বিল ভাউচার বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ করার পায়তারা করেছেন। বিষয়টা নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপসহ উচ্চতর তদন্তের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, জরুরি নদী শাসন প্রকল্পের আওতায় রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটের উজানে প্রথমটি, ৩নং ফেরীঘাটের উজানে মসজিদ সংলগ্ন স্থানে দ্বিতীয়টি, ৪নং ফেরীঘাটে তৃতীয়টি ও ৭নং ফেরীঘাটের একটু ভাটিতে চতুর্থটিসহ মোট ৪টি স্থানে নদী শাসনের উদ্বেগ নেয় সংশ্লিষ্ট দপ্তর।
কাগজে কলমে একেকটি প্যাকেজে সর্বনি¤œ ৬০০০ থেকে সর্বোচ্চ ৬৯০০টি পর্যন্ত জিও ব্যাগ ফেলার কথা। একেকটি প্যাকেজের দৈর্ঘ্য প্রায় ৫০ থেকে ৬০ মিটার। যার ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। এজন্য ৪টি প্যাকেজে মোট ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেয় সংশ্লিষ্ট দপ্তর।
ভুক্তভোগীদের দাবী, ভাঙন কবলিত স্থানে প্যাকেজ অনুসারে ৬৫০০টি জিও ব্যাগ ফেলার কথা থাকলেও, বাস্তবে ফেলা হয়েছে সর্বোচ্চ ১০০০টি জিও ব্যাগ। প্যাকেজের অবশিষ্ট জিও ব্যাগের কোনো হদিস নেই। স্থানীয় কেউ ভাঙন কবলিত স্থানে ফেলতে দেখেনি। যার কিছুই দৃশ্যমান নয়। এনিয়ে কাজ শুরুর প্রথম দিন থেকেই ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়।
তারা আরও বলেন, অবশিষ্ট জিও ব্যাগের টাকা সুকৌশলে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের লোকেরা রফাদফা করেছেন। এজন্য কাজের প্রমাণ লোপাট করেছেন। কাজ না করেও করেছি এমন অযুহাতে ভুয়া বিল ভাউচার বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক সেবনের দায়ে ৩ বন্ধু কারাগারে
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজার থেকে কারা কিনছে সব পুরোনো বই
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রসদ সংকট ও মানসিক অসুস্থতার ঝুঁকি, ৫ হাজার সেনা নিয়ে ফিরছে মার্কিন রণতরী
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেনকে অস্ত্র দেয়ার পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চাইল রাশিয়া
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপচয় কমিয়ে বাড়বে আয়, শেকৃবির স্মার্ট ড্রায়ারে কৃষিতে নতুন সম্ভাবনা
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লাওয়াত ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ সংকটের সুযোগে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তারেক রহমানের দিল্লি সফর: প্রত্যর্পণ প্রশ্নে ঢাকা অনড়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদামতো মিলছে না সার, কৃষককে কিনতে হচ্ছে বাড়তি দামে
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস সংকটে বন্ধ শত শত কারখানা, ঝুঁকিতে অর্থনীতি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)