নিজস্ব সংবাদদাতা:
শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের মালিকদের বিরুদ্ধে পুঁজিবাজার কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই তদন্তে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই দুই প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সদস্যদেরও তথ্য পাওয়া যাবে।
বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসানের নেতৃত্বে গঠিত চার সদস্যের কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিএসইসি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলে ১৯৮০-এর দশকে বেক্সিমকো গ্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্লেসমেন্ট শেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এর মাধ্যমে কিছু মানুষকে ক্যাপিটাল মার্কেটে সম্পৃক্ত করা হয়। এই জায়গাটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে। গত ১০-১২ বছরে প্লেসমেন্ট শেয়ার ইস্যুকে খুব বাজেভাবে ব্যবহার করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে আয়োজিত ফল উৎসবে বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর পল্টনের আল রাজি কমপ্লেক্সে সিএমজেএফ অডিটোরিয়ামে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।
শাকিল রিজভী বলেন, আমাদের পুঁজিবাজারের আকার এখনো অনেক ছোট। আমরা মনেপ্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন এবং অনেকে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন- এমন দাবি করে পুঁজিবাজারের মন্দা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন বিনিয়োগকারীদের একটি অংশ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রুহুল আমিন আকন্দ বলেন, পুঁজিবাজারের সঙ্গে প্রায় ৩৫ লাখ বিনিয়োগকারী ওতপ্রোতভাবে জড়ি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এক বছর আগে, বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৮ লাখ ৭১ হাজার। এটি ২০২২ সালের মে মাসে ছিল ২০ লাখ ৮০ হাজার। এর আগের বছরে একই মাসে ছিল ২৬.৬১ হাজার।
দীর্ঘ অর্থনৈতিক সংকট, ব্যাংকিং ব্যবস্থায় অনিশ্চয়তা, ক্রমবর্ধমান সুদ ও ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় পুঁজিবাজারে সূচক ক্রমাগত পড়ছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ক্রমাগত বাজার ছাড়ছেন।
পুঁজিবাজারে দীর্ঘদিন সুশাসনের অভাব, ভালো প্রতিষ্ঠানের সংখ্যা কম, ব্যাংকিং খাতে দ্রুত সুদের হার বাড়ানো ও অর্থনৈতিক সংকটের কারণে পুঁজিবাজারে এই পতন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দুঃখজনঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
করোনা পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়ায় অর্থনীতিকে এখনো পুরোপুরি চাঙ্গা করতে পারেনি চীন। সাম্প্রতিক দুর্বল অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি আবাসন খাতের পতন এ পরিস্থিতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত, যা দেশটির মন্থর প্রবৃদ্ধিকে চালিত করেছে। এতে প্রভাবিত হচ্ছে দেশটিতে ব্যবসা পরিচালনা করা ইউরোপীয় কোম্পানিগুলোও। ইইউ চেম্বার অব কমার্স ইন চায়নার সাম্প্রতিক এক জরিপে এ বিষয়ে উদ্বেগের বিভিন্ন দিক উঠে এসেছে।
মন্থর প্রবৃদ্ধিতে গতি আনতে বিদেশী বিনিয়োগ আকর্ষণে সম্প্রতি একাধিক উদ্যোগ নিয়েছে চীন। বিনিয়োগের গন্তব্য হিসেবে দেশটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
করছাড় সীমিত করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ আছে। অভ্যন্তরীণ আয়ের খাতকে শক্তিশালী করতে সরকারেরও চেষ্টা আছে। এ দুই কারণে বিভিন্ন উৎস থেকে বাড়তি কর আদায়ের পরিকল্পনা করা হচ্ছে আসছে বাজেটে। এতে ধনীদের ওপর করের বোঝা কিছুটা বাড়বে। গাড়ি আমদানিতে খরচ বাড়বে সংসদ সদস্যদের (এমপি)। তবে করপোরেট কর ও পুঁজিবাজারে তালিকাভুক্ত উৎপাদনশীল খাতের প্রতিষ্ঠানের কর কমানোর সিদ্ধান্তে ব্যবসার খরচ কিছুটা কমে আসবে।
২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেট চূড়ান্ত করতে গত মঙ্গলবার গণভবনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এনঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের পুঁজিবাজার নিয়ে আলোচনা হওয়া দরকার। কারণ বেসরকারি খাত পুঁজিবাজার থেকে টাকা নেয় না। পুঁজিবাজার থেকে টাকা নিয়ে ব্যাংক খাতের ওপর চাপ কমাতে হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেটের প্রাক গোলটেবিল আলোচনা আযোজন করেছে।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বেসরকারি খাত পুঁজিবাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের দুই পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ফেব্রুয়ারি) লেনদেনে মিশ্র প্রতিক্রিয়ায় দেখা দিয়েছে। এ সময়ে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। পাশাপাশি বিদায়ী সপ্তাহে স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৬ হাজার ১০০ কোটি টাকা বেশি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বিগত সপ্তাহের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা। আর তার আগের (৪ থেকে ৮ ফেব্রুয়ারি) সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহেà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন কোম্পানির চায়না এভারগ্রান্ড গ্রুপকে অবসায়নের নির্দেশ দিয়েছে হংকংয়ের একটি আদালত। এ রিয়েল এস্টেট জায়ান্ট ও বিদেশী বিনিয়োগকারীরা ঋণ পুনর্গঠন করার বিষয়ে চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ায় এ নির্দেশ এসেছে। খবর সিএনএন।
শেনজেনভিত্তিক এভারগ্র্যান্ড ২০২১ সালে চীনের আবাসন খাতের পতনের প্রতীক হয়ে ওঠে। গত বছরের জুনের শেষে কোম্পানিটির দেনা ছিল ৩২ হাজার ৮০০ কোটি ডলারের বেশি। গত সেপ্টেম্বরে এভারগ্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জু জিয়াইনকে অপরাধে জড়িত সন্দেহে পুলিশ আটক করে।
চীনের দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মজুতদারদের শক্ত হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স হলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সব সময়ই একটি চ্যালেঞ্জিং কাজ। ইউক্রেন-রাশিয়া ও ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে বাজার ব্যবস্থাপনার খরচ বেড়েছে। যার প্রভাব আমাদের বাজারেও পড়ছে। তিনি বলেন, আমরা স্মার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে বর্তমানে নির্মাণ খাতের ভরা মৌসুম। এ সময় রড-সিমেন্টের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। যদিও এবার সে প্রবণতা নেই। উল্টো কমে গেছে ইস্পাত খাতের ব্যবসা। সরকারি প্রকল্পের শ্লথগতির পাশাপাশি ইস্পাত ব্যবহার কমিয়ে দিয়েছেন ব্যক্তিশ্রেণীর ভোক্তাও। অন্যদিকে ডলার সংকটের কারণে প্রয়োজন অনুযায়ী কাঁচামাল আমদানি করতে না পারায় এ খাতে উৎপাদন কমে গেছে।
আমদানিনির্ভর কাঁচামালে বিস্তৃত হয়েছে দেশের ইস্পাত খাত। তবে মহামারী-পরবর্তী প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, আমদানি সীমিতঠবাকি অংশ পড়ুন...












