চীনের আবাসন জায়ান্ট এভারগ্র্যান্ড অবসায়নের নির্দেশ আদালতের
, ১৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯১ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন কোম্পানির চায়না এভারগ্রান্ড গ্রুপকে অবসায়নের নির্দেশ দিয়েছে হংকংয়ের একটি আদালত। এ রিয়েল এস্টেট জায়ান্ট ও বিদেশী বিনিয়োগকারীরা ঋণ পুনর্গঠন করার বিষয়ে চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ায় এ নির্দেশ এসেছে। খবর সিএনএন।
শেনজেনভিত্তিক এভারগ্র্যান্ড ২০২১ সালে চীনের আবাসন খাতের পতনের প্রতীক হয়ে ওঠে। গত বছরের জুনের শেষে কোম্পানিটির দেনা ছিল ৩২ হাজার ৮০০ কোটি ডলারের বেশি। গত সেপ্টেম্বরে এভারগ্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জু জিয়াইনকে অপরাধে জড়িত সন্দেহে পুলিশ আটক করে।
চীনের দ্বিতীয় বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে পরিচিতি পাওয়া এভারগ্র্যান্ড ২০২১ সালের শেষের দিকে ঋণদাতাদের কাছে তার আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়। সে ব্যর্থতা আবাসন খাতে বড় ধরনের সংকট তৈরি করে, যার অভিঘাত চীনের বৃহত্তর অর্থনীতিতে লাগে। এক সাবেক চীনা কর্মকর্তা গত বছর জানিয়েছিলো, চীনের মোট জনসংখ্যা ১৪০ কোটি মানুষের থাকার চেয়েও বেশি সম্পত্তি রয়েছে। নানা কারণে ক্রেতারাও নতুন অ্যাপার্টমেন্ট ক্রয়ে আগ্রহ হারিয়ে ফেলছে। এতে অবিক্রীত, খালি ও ইনস্টলমেন্ট আটকে যাওয়া ফ্ল্যাটের সংখ্যা বেড়েই চলছে। এর সঙ্গে জড়িত কোম্পানিগুলোর দেনা আবাসন খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা চীনের অর্থনৈতিক সংকটের অন্যতম একটি কারণ।
এমন পরিস্থিতিতে এভারগ্র্যান্ডের পুনর্গঠন বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়ায়। আইনজীবীরাও বিচারকের সামনে কার্যকরী পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। গতকাল হংকংয়ের আদালতে সে পরিপ্রেক্ষিতে সংস্থাটির অবসায়ন প্রক্রিয়ার পক্ষে রায় দেয়া হয়েছে। পাশাপাশি সম্পদ বিলি-বণ্টনেরও নির্দেশ দিয়েছে আদালত।
এভারগ্র্যান্ড এরই মধ্যে আবাসন খাতে ব্যর্থতার বড় প্রতীক হয়ে উঠেছে। এর সঙ্গে অবসায়নের আদেশ চীনের আর্থিক ব্যবস্থাকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হংকংয়ের পুঁজিবাজারে গত সোমবার সকালের লেনদেন শেষ হওয়ার আগেই আদালতের নির্দেশনাটি প্রকাশ্যে আসে। যার প্রভাবে এভারগ্র্যান্ডের শেয়ারের দাম ২০.৮৭ শতাংশ নেমে যায়। এ সময় এভারগ্র্যান্ডের সহযোগী বিদ্যুৎচালিত গাড়ির কোম্পানির লেনদেন বন্ধ ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












