এস আলম ও সালমান এফ রহমানের শেয়ার কারসাজি তদন্তে কমিটি
শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের মালিকদের বিরুদ্ধে পুঁজিবাজার কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই তদন্তে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই দুই প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সদস্যদেরও তথ্য পাওয়া যাবে।
বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসানের নেতৃত্বে গঠিত চার সদস্যের কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিএসইসি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলে ১৯৮০-এর দশকে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারিতেও তার নাম আসে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 'বিশেষ সুবিধায়' সালমান এফ রহমানের নাম ঋণখেলাপির তালিকা থেকে কেটে দেওয়া হয়। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা।
এর আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে বাজার তদন্ত কমিটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নিয়ন্ত্রণে সালমান এফ রহমানের জড়িত থাকার কথা বলে।
২০১৭ সালে রাজনৈতিক সিদ্ধান্তে চট্টগ্রামের এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের দায়িত্ব নেয় বলে উল্লেখ করে বিএসইসি।
প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণ পাওয়ার পর শিল্প প্রতিষ্ঠানটি ৫০ হাজার কোটি টাকার ঋণ পায়। এটি সেই ব্যাংকের মোট ঋণের এক-তৃতীয়াংশ।
গণমাধ্যমের প্রতিবেদনে জিএমজি এয়ারলাইন্সকে নিয়ে সালমান এফ রহমানের কারসাজির কথা আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।