মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

চীনে ব্যবসা নিয়ে ইউরোপীয় কোম্পানির উদ্বেগ বাড়ছে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, সকাল ৪:৩২
চীনে ব্যবসা নিয়ে ইউরোপীয় কোম্পানির উদ্বেগ বাড়ছে
আল ইহসান ডেস্ক:
করোনা পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়ায় অর্থনীতিকে এখনো পুরোপুরি চাঙ্গা করতে পারেনি চীন। সাম্প্রতিক দুর্বল অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি আবাসন খাতের পতন এ পরিস্থিতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত, যা দেশটির মন্থর প্রবৃদ্ধিকে চালিত করেছে। এতে প্রভাবিত হচ্ছে দেশটিতে ব্যবসা পরিচালনা করা ইউরোপীয় কোম্পানিগুলোও। ইইউ চেম্বার অব কমার্স ইন চায়নার সাম্প্রতিক এক জরিপে এ বিষয়ে উদ্বেগের বিভিন্ন দিক উঠে এসেছে।
মন্থর প্রবৃদ্ধিতে গতি আনতে বিদেশী বিনিয়োগ আকর্ষণে সম্প্রতি একাধিক উদ্যোগ নিয়েছে চীন। বিনিয়োগের গন্তব্য হিসেবে দেশটির অবস্থানও ওপর দিকে। তবে জরিপে অংশ নেয়া উত্তরদাতাদের মাত্র ৪২ শতাংশ চলতি বছরে চীনে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে, যা রেকর্ড সর্বনিম্ন।
ইইউ চেম্বারের জরিপে ৩০ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, বৈশ্বিক গড়ের চেয়ে চীনে তাদের কোম্পানির লাভের সীমারেখা বেশি। তবে এটি আট বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৫ সালের গ্রীষ্মে চীনের পুঁজিবাজারে বড় ধরনের পতন দেখা যায়, পাশাপাশি আবাসন খাতের মন্দা ছিল। এ দুই ঘটনা ২০১৬ সালের জরিপকে প্রভাবিত করেছিল বলে জানায় ইইউ চেম্বার।
সর্বশেষ জরিপটি জানুয়ারির মাঝামাঝি থেকে পরের মাসের শুরু পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৫২৯ জন উত্তরদাতা। এবার নতুন প্রশ্ন হিসেবে অন্তর্ভুক্ত ছিল, সদর দপ্তরে লভ্যাংশ স্থানান্তর করতে অসুবিধার সম্মুখীন হয়েছে কিনা। এর মধ্যে ৭০ শতাংশের বেশি উত্তরদাতা জানায়, এমন কোনো সমস্যা পায়নি। তবে প্রায় এক-চতুর্থাংশ বলেছে যে তারা কিছু অসুবিধায় পড়েছিলো।
চীনের অর্থনীতি ২০১৫ ও ২০১৬ সালের তুলনায় এখন অনেক বড়। সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বেড়েছে, আবার প্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে উৎপাদন দ্বিগুণ করার লড়াইয়ে নেমেছে বেইজিং।
জেনস এসকেলুন্ড জানায়, চেম্বারের সদস্যরা কিছু সমস্যা দেখেছে। চীনে বাজার সম্প্রসারণ ও মুনাফার সঙ্গে জিডিপি সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে।
তার মতে, সমন্বিত জিডিপি প্রকৃত অবস্থার প্রতিফলন নয়। ক্রমবর্ধমান বিনিয়োগের কারণে যদি উৎপাদন বাড়ে তবে এ জিডিপি বিদেশী সংস্থাগুলোর জন্য ভালো নয়। কিন্তু অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে বাড়লে এটি ইতিবাচক।
সাম্প্রতিক সময়ে চীনের অতিরিক্ত উৎপাদন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ অভ্যন্তরীণ চাহিদার চেয়ে অতিরিক্ত উৎপাদন লাভের সীমারেখা কমিয়ে দেবে। এটি ক্রমবর্ধমান বৈশ্বিক উদ্বেগ হয়ে দাঁড়াচ্ছে।
ইইউ চেম্বারের জরিপের উত্তরদাতাদের এক-তৃতীয়াংশেরও বেশি বলেছে, গত বছরে তাদের শিল্পে অতিরিক্ত উৎপাদন হয়েছে। শিগগিরই এটি আরো ১০ শতাংশ বাড়বে। সিভিল ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও চালকবিহীন প্রযুক্তি খাতে অতিরিক্ত উৎপাদন হয়েছে বেশি। উত্তরদাতাদের ৭০ শতাংশের বেশি বলেছে, অতিরিক্ত সক্ষমতার ফলে পণ্যের দাম কমেছে। ইইউ চেম্বারের প্রেসিডেন্ট বলেছে, ‘এটি শুধু ইউরোপীয় সংস্থায় নয়। চীনা কোম্পানিগুলোর জন্য সমানভাবে প্রযোজ্য।’
এদিকে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য চীনে উচ্চ পর্যায়ের চেষ্টা জোরদার হয়েছে। বেশ কয়েকটি ইইউ দেশের জন্য বেইজিং সাম্প্রতিক ভিসা-ফ্রি সুবিধার পরিমার্জন করেছে। ওই সব দেশের নির্বাহীরা এখন দুই-তিন মাসের পরিবর্তে এক সপ্তাহের মধ্যে চীন ভ্রমণের জন্য আবেদন করতে পারবে। বেইজিংয়ের কর অব্যাহতি নীতির সম্প্রসারণ আরো বেশি আন্তর্জাতিক কর্মী এবং তাদের পরিবারকে চীনে থাকতে উৎসাহিত করেছে বলে জানায় এসকেলুন্ড।
বিদেশী কোম্পানিগুলোর সামনে আসা সমস্যা মোকাবেলায় সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছে চীনা কর্তৃপক্ষ। কিন্তু জরিপে দেখা গেছে, রেকর্ডসংখ্যক উত্তরদাতা বলেছে যে অবস্থার অবনতি হচ্ছে। আগামী দুই বছরে চীনে ব্যবসা বাড়ার সম্ভাবনা নিয়ে তারা সন্দিহান। প্রতিযোগিতামূলক চাপ তীব্র হওয়ার আশঙ্কা করছে উত্তরদাতাদের বড় একটি অংশ। চীনে ব্যবসা পরিচালনা লাভজনক হবে এ নিয়েও সন্দেহ দেখা যাচ্ছে। এমনকি নিয়ন্ত্রক বাধা হ্রাস পাবে এমন প্রত্যাশাও রেকর্ড কম।
ইইউ চেম্বারের প্রেসিডেন্ট জেনস এসকেলুন্ড বলেছে, সাম্প্রতিক বছরগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, বর্তমান নিয়ন্ত্রিত পরিবেশে অনেক উদ্বেগ প্রায় আগের মতোই রয়ে গেছে। স্থানীয় বাজারে প্রতিযোগিতা বা চাহিদার পতন আরো স্থায়ী হবে বলে ব্যবসায়ীরা মনে করে। এ পরিস্থিতি এরই মধ্যে বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করতে শুরু করেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ২ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ২ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ২ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ২ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ২ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ২ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ২ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ২ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৩ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ৩ ঘণ্টা আগে