নিজস্ব প্রতিবেদক:
আমদানি করা পাটবীজের ওপর নির্ভরতা কমানো, মূল্য সংযোজিত পাটপণ্যের উৎপাদন বাড়ানো এবং ২০৩১ সালের মধ্যে রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে পাটশিল্প পুনরুজ্জীবনে ২ হাজার ৩২০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প প্রস্তাব করেছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রস্তাবিত প্রকল্পগুলো ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। প্রকল্পগুলোর সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার।
মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্ম সচিব জাহিদ হোসেন বলেন, প্রকল্পগুলোর প্রস্তাব সম্প্রতি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠঠবাকি অংশ পড়ুন...
আত্মসংযম বা রাগ নিয়ন্ত্রণ করা কঠিন কাজ এবং এ সময় ছবর করা এবং মন্দ ব্যবহারকারীকে ক্ষমা করা এক বিশেষ গুণ। যে ব্যক্তি এই গুণ অর্জন করতে পারবে তার জন্য রয়েছে ইহ-পরকালীন কামিয়াবী। অর্থাৎ অবশ্যই স্বীয় শত্রু তার অনুগত হয়ে যাবে এবং সে সর্বকালীন বিপদ-আপদ থেকে মুক্তি লাভ করতে পারবে।
উল্লেখ্য, মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আল-ইমরান শরীফ উনার ১৩৪ নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّـهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
অর্থ: যারা রাগ সংবরণ করেন এবং মানুষকে ক্ষমা করেন (উনারাই মুহসিনীন) আর মহান আল্লাহ পাক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস
যোদ্ধাদের টার্গেট করে হত্যা করছে দখলদার ইসরায়েল। সৌদির সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াত
গত জুমুয়াবার (৩০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত হামাস যোদ্ধাদের হত্যার আগে ফোন করছে। তারা তাদের
প্রস্তাব দিচ্ছে, একা হত্যার শিকার
হতে চায় নাকি পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হতে চায়।
এরমধ্যে আল-বায়ুক নামে এক হামাস যোদ্ধাকে
শিন বেত ফোন করে বলে, তাকে হত্যা করা হবে।
যদি সে তার পরিবারের সদস্যদের বাঁচাতে চায় তাহলে যেন বাড়ির ছাদে যায়। নয়ত বাড়ির ভেতরই
হামলা চালঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনের মায়ন আগ্নেয়গিরিতে মাঝারি মাত্রার অগ্ন্যুৎপাতের পর সতর্কতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। গত জুমুয়াবার (৩০ অক্টোবর) আগ্নেয়গিরির সতর্কতা স্তর ৩-এ উন্নীত করা হয়েছে। পাশাপাশি আগ্নেয়গিরির চারপাশের ছয় কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতা স্তর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, অগ্ন্যুৎপাতের সময় মায়ন আগ্নেয়গিরিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ বছর দেশের বাজারে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি এবং আগামীতে এক কেজি পেঁয়াজও আমদানি করার দরকার হবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে দেশের প্রথম বৃহৎ পরিসরের 'গামা ইরেডিয়েশন সেন্টার' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বাকি অংশ পড়ুন...
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিটি সফল হতে পারেনি, কারণ মিছিলটি লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে পড়ে।
২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে ব্যানারসহ মিছিল নিয়ে রওনা হন। তবে বেলা পৌনে ১২টার দিকে মিছিলটি দূতাবাসের কাছাকাছি পৌঁছানোর আগেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এই কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষঠবাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে স্ট্রোকের কারণে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ নাজিবুর রহমান। শেওড়াপাড়া স্টেশনের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যুর আগে তিনি শ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইহুদীবাদী ইসরায়েলে ফিলিস্তিনি নাগরিকরা বাস করেন। তাদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। এরা মূলত ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ এবং ইসরায়েলি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর দেশের সীমানার ভেতরেই থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। তারা অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার ফিলিস্তিনিদের চেয়ে আলাদা। তারা ইসরায়েলের জাতীয় নির্বাচনে ভোট দেয়। তারা সংসদের আইনপ্রণেতাদের নির্বাচন করে।
এমনকী কে প্রধানমন্ত্রী হবে তা নির্ধারণেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু বেশিরভাগ সময়েই পরগাছা ইসরায়েলের আরব দলগুলো ক্ষঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের জন্য এই মেয়াদ বৃদ্ধি রপ্তানিমুখী শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে; কারণ এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত বাজার সুবিধা হারানোর সম্ভাব্য বড় ঝুঁকিতে ছিল এই খাত।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির সময়সীমা আরও তিন বছর বাড়ানোর বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে।
গতকাল গৃহীত এই সিদ্ধান্তটি বাংলà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত জমি শুধু একই ধরনের শিল্পের কাজে ব্যবহার করার বাধ্যবাধকতা তুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে ১০ হাজার ৩০৬ একর জমিতে অর্থনৈতিকভাবে লাভজনক যেকোনো বাণিজ্যিক বা উৎপাদনমুখী উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'-এর ৪৮ ধারার অধীনে লোকসানি রাষ্ট্রীয় সম্পদের বাণিজ্যিক ব্যবহারসংক্রান্ত খসড়া নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। নির্দেশিকাটি পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগের প্রথম ধাপে আগামী বছরের মে থেকে জুনের মধ্যে ছà বাকি অংশ পড়ুন...












