পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আমদানি করা পাটবীজের ওপর নির্ভরতা কমানো, মূল্য সংযোজিত পাটপণ্যের উৎপাদন বাড়ানো এবং ২০৩১ সালের মধ্যে রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে পাটশিল্প পুনরুজ্জীবনে ২ হাজার ৩২০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প প্রস্তাব করেছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রস্তাবিত প্রকল্পগুলো ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। প্রকল্পগুলোর সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার।
মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্ম সচিব জাহিদ হোসেন বলেন, প্রকল্পগুলোর প্রস্তাব সম্প্রতি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সোনালি আঁশের দেশ হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ এখনো চাহিদার ৮০ শতাংশের বেশি পাটবীজ আমদানি করে। কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কে বিঘœ ঘটলে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে আমদানি নির্ভরতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে বার্ষিক আয় ১৬৪ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার।
এ পরিকল্পনায় কাঁচা পাটের উৎপাদন প্রায় ১ কোটি ১৫ লাখ বেল থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ বেলে উন্নীত করা, স্থানীয় উৎপাদনের মাধ্যমে দেশের পাটবীজের চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ পূরণ এবং মূল্য সংযোজিত পাটপণ্যের অংশ ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করার লক্ষ্যও রয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় ছিল ১১৬ কোটি ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা প্রায় ২৪ শতাংশ কমে ৮৮ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডলারে নেমেছে।
কর্মকর্তারা বলছেন, মূল্য সংযোজিত পণ্যের সীমিত উৎপাদন, বাজারে প্রবেশের সুযোগ সংকুচিত হওয়া, আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধি এবং ভারতের আরোপ করা অ্যান্টি-ডাম্পিং শুল্কের কারণে রপ্তানি আয় কমেছে।
তিনি আরও বলেন, দেশের ২৬৬টি পাটকলের মধ্যে ৭৩টি বন্ধ হয়ে যাওয়া, আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন পরীক্ষাগারের অভাব এবং পাট অধিদপ্তরে বিপুলসংখ্যক পদ শূন্য থাকাও এ খাতের অন্যান্য চ্যালেঞ্জ।
প্রকল্প প্রস্তাব
প্রস্তাবিত ১২টি প্রকল্পের মধ্যে বীজ উৎপাদনকারী এলাকায় বীজের বর্ধিত উৎপাদন ও বিতরণ কর্মসূচির মাধ্যমে পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া আধুনিক পাট কাটার ও আঁশ ছাড়ানোর যন্ত্রপাতি কেনায় আরও ৩০০ কোটি টাকা এবং উৎপাদনশীলতা, আঁশের মান ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যৌথ গবেষণার জন্য ১২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
পাটের উৎপাদন, বিক্রি, রপ্তানি ও ব্যবহার-সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং পর্যবেক্ষণে একটি ডিজিটাল ডেটাবেইস তৈরিতে ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও রয়েছে।
পরিবেশবান্ধব পাট পচানোর প্রযুক্তি উদ্ভাবনে ৫০ কোটি টাকা এবং লবণাক্ততাপ্রবণ ও পাহাড়ি অনাবাদি জমিতে পাটবীজের চাষ সম্প্রসারণে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
রাজশাহী ও রংপুরে বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী রপ্তানিমুখী উদ্যোক্তাদের সহায়তায় ২৫০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি পাটখড়ি থেকে চারকোল ও অ্যাকটিভেটেড কার্বন উৎপাদনে ১২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন পরীক্ষাগার ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে ২৮০ কোটি টাকা এবং কাঁচা পাটের মূল্য ব্যবস্থাপনা ও ডিজিটাল ক্রয়ব্যবস্থা উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দের আরও দুটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
যুগ্ম সচিব জাহিদ হোসেন বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত বীজ প্রায়ই সময়মতো কৃষকের কাছে পৌঁছায় না। অন্যদিকে, বপন মৌসুমের শুরুতেই ভারত থেকে আমদানি করা বীজ পাওয়া যায়। ফলে মান নিয়ে উদ্বেগ এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা থাকা সত্ত্বেও অনেক কৃষক আমদানি করা বীজ ব্যবহার করতে পছন্দ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক মাসের মধ্যেই ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিম ভাজি না দেয়ায় ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আধিপত্য বিস্তার নিয়ে বিচ্ছিন্নতাবাদী দুই পক্ষের গোলাগুলি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাসের হার ৫২.১২%; ২২ বছরের মধ্যে সর্বনিম্ন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিনিদের সুর বদলে গেছে’, ভ্যান্সের চিঠি প্রসঙ্গে রেজাই
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরঃ নতুন ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ, আঘাত হানতে পারে কখন-কোথায়
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












