আল ইহসান ডেস্ক:
ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে ভারতের বিভিন্ন রাজ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। শুধু জম্মু-কাশ্মীরে ২৩ জন, আসামে ১০, নাগাল্যান্ডে ৯, সিকিমে সুড়ঙ্গে ৭ জনের প্রাণ গেছে।
জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখ-ের পর লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর প্রদেশ আর গুজরাটেও। বিপদসীমা পেরিয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। তীব্র পানিবদ্ধতার কবলে কলকাতা বিমানবন্দর।
হঠাৎ পাহাড়ি ঢলে নদীর পানি উপচে মাঝ সড়কে মরণফাঁদ। পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহারে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপদসীমা পà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সুরমা, কুশিয়ারা ও সোমেশ^রী নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী দুই দিনে সুরমা-কুশিয়ারা অববাহিকার নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম শোভনের সই করা বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, পর্যবেক্ষণাধীন স্টেশনগুলোর মধ্যে সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতির সুপার টাইফুন বাভি আঘাত হেনেছে। এর ফলে দেশটিতে এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো টাইফুন আঘাত হানলো। গত রোববার রাতে (১২ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। টাইফুনটি গত রোববার সন্ধ্যায় প্রথমে উপকূলীয় শহর তাইঝৌতে আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে ওয়েনঝৌতেও তীব্র তা-ব চালায়।
এদিকে ‘বাভি’র আঘাতের পর উত্তর-পূর্ব চীনে এক প্রলয়ঙ্করী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
স্পেনের আলমেরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে গত শনিবার (১১ জুলাই) থেকে অভিযান শুরু করেছে দমকলকর্মীরা। তবে আগুন কোনভাবে নিয়ন্ত্রণে না আসায় পরিস্থিতির অবনতি ঠেকাতে রাতভর আরও কয়েকটি গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ।
আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেছে, দাবানল এখনো ‘জটিল’ অবস্থায় রয়েছে এবং বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
জুমুয়াবার প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক মানুষ প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।
পূর্বাভাসে বলা হয়, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট এবং কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার; কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠপ্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।
সরকারপ্রধান বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ক্ষত বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
বন্যার পানিতে ডুবে চকরিয়া ও মাতামুহুরীতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে শতাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় এসব উপজেলায় প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বিপৎসীমার উপরে থাকায় চকরিয়ার বরইতলী, বমুবিলছড়ি, কাকারা, লক্ষ্যারচর, চিরিঙ্গা ও হারবাং ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে রয়েছে।
এছাড়াও নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেওলা, ঢেমুশিà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী কয়েক দিনে চট্টগ্রামসহ দেশের চার বিভাগের নদ-নদীর পানি বাড়তে পারে। ফলে সেসব বিভাগ আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বঙ্গোপসাগরে নি¤œচাপের প্রভাবে প্রায় তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহে।
দেশের বিভিà বাকি অংশ পড়ুন...












