স্পেনে ভয়াবহ দাবানল:
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা দমকল বাহিনীর
, ২৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৩ জুলাই, ২০২৬ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
স্পেনের আলমেরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে গত শনিবার (১১ জুলাই) থেকে অভিযান শুরু করেছে দমকলকর্মীরা। তবে আগুন কোনভাবে নিয়ন্ত্রণে না আসায় পরিস্থিতির অবনতি ঠেকাতে রাতভর আরও কয়েকটি গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ।
আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেছে, দাবানল এখনো ‘জটিল’ অবস্থায় রয়েছে এবং বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
জুমুয়াবার প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক মানুষ প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও আগুনের মধ্যে আটকা পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লস গাইয়ার্দোসের উত্তরে বনাঞ্চলসংলগ্ন বেদার এলাকার কাছে এসব মরদেহ পাওয়া যায়।
নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। দাবানলে সর্বশেষ ২৩ জন নিখোঁজের খবর পাওয়া গিয়েছে।
আগুন নেভানোর কাজে অর্ধসহস্রাধিক দমকলকর্মী, জরুরি সেবা সদস্য ও সেনাসদস্য অংশ নিয়েছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দাবানলের পশ্চিম অংশে সবচেয়ে বেশি তীব্রতা রয়েছে। সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৬০০ হেক্টর এলাকা পুড়ে গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিলো যে কিছু বুঝে ওঠার সুযোগই ছিলো না। আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, একপর্যায়ে মাত্র দুই ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে সিজারের মাধ্যমে প্রসব বাড়ায় শতাধিক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের জন্য আমি অনেক কিছুই অর্জন করতে পারিনি -মাহাথির
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, ইরান ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ প্রস্তুত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেলুচিস্তানে ভারতের ‘প্রক্সি যুদ্ধের’ প্রমাণ আন্তর্জাতিক মহলে তুলে ধরবে পাকিস্তান
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)