ভারতে ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে ভারতের বিভিন্ন রাজ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। শুধু জম্মু-কাশ্মীরে ২৩ জন, আসামে ১০, নাগাল্যান্ডে ৯, সিকিমে সুড়ঙ্গে ৭ জনের প্রাণ গেছে।
জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখ-ের পর লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর প্রদেশ আর গুজরাটেও। বিপদসীমা পেরিয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। তীব্র পানিবদ্ধতার কবলে কলকাতা বিমানবন্দর।
হঠাৎ পাহাড়ি ঢলে নদীর পানি উপচে মাঝ সড়কে মরণফাঁদ। পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহারে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে তিস্তার পানি।
গত সোমবার দুপুর থেকে বিরামহীন বৃষ্টিতে কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর ও আশপাশের এলাকা। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টায় দমদম এলাকায় ১৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া বিভাগ। তীব্র পানিবদ্ধতা আর টার্মিনালে পানি উঠে যাওয়ায় বিমানবন্দরে আটকা পড়েছে কয়েক হাজার যাত্রী।
বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে প্রতিবেশী আসামেও। প্রায় ৮শ’ গ্রাম পানিবন্দি; তলিয়ে গেয়ে ৫০ হাজার একর কৃষিজমি। ১৫ জেলায় বন্যাকবলিত পৌঁনে চার লাখ মানুষ, বাড়ছে প্রাণহানি।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় পানিবন্দি দেড় লাখের বেশি মানুষ। নাগাল্যান্ডেও বিরামহীন বৃষ্টিতে কয়েকটি ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। চারজনের মরদেহ উদ্ধার করেছে প্রশাসন।
উত্তর-পূর্বাঞ্চলের আরেক রাজ্য সিকিমের নামচি জেলায় ভারী বর্ষণের পর ভূমিধসে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকা পড়ে প্রাণ গেছে ৩০ জনের। উদ্ধারকাজে যোগ দিয়েছে জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ, পুলিশ, দমকল, জরুরি ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সংস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা দেয়া সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাল্টাপাল্টি হামলায় ফের ছড়াচ্ছে যুদ্ধের আগুন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ৮৫ ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় মার্কিন আকাশ প্রতিরক্ষা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় বিশ্বের বহু দেশে ভূমিকম্পের আঘাত
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাসপাতাল থেকে সোনমের বার্তা, ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)