বন্যা পূর্বাভাস নিয়ে যা জানা যাচ্ছে
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের কুশিয়ারা নদীসংলগ্ন নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। সুরমা নদীসংলগ্ন নি¤œাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মুহুরী ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে; অপরদিকে মাতামুহুরী, গোমতী ও সেলোনিয়া নদীর পানি কমেছে। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা নদীর পানি কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নি¤œাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নি¤œাঞ্চল কোথাও কোথাও এ সময়ে সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ^রী ও ভুগাই-কংস ইত্যাদি নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নি¤œাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
রংপুর বিভাগের ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা ও দুধকুমার নদীর পানি হ্রাস পেয়েছে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নি¤œাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)