আল ইহসান ডেস্ক:
বহু বছর পর ফ্রান্স তার সবচেয়ে গুরুতর সামাজিক অস্থিরতার একটির মুখোমুখি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জনসেবার অবনতির বিরুদ্ধে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ সহিংসতা, লুটপাট এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নিয়েছে।
এই অস্থিরতা রাজনৈতিক বিতর্কও উসকে দিয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান অভিযোগ করেছে, প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশকে “গভীর অস্থিরতার” দিকে ঠেলে দিতে উগ্র বামপন্থীরা চেষ্টা করছে। আগের সপ্তাহের বিক্ষোভ-সংলগ্ন সহিংসতার পর গত সোমবার এক যৌথ মন্ত্রিসভা সংকট বৈঠকের পর সে এ মন্তব্য করে।
এদিকে ক্ষোভ ফ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সুদানে গত কয়েক দিনে একের পর এক ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে। এদিকে, তিন বছরের বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে ত্রাণ সংস্থাগুলোর ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। যুদ্ধের কারণে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সুদানের গৃহযুদ্ধে বেসামরিক মানুষের ওপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণকারী সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জ বাকি অংশ পড়ুন...
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষে (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী— ঘূর্ণিঝড় ‘চাম্পি’ ইতোমধ্যে ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছে, যা চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়।
বৃহস্পতিবার এর তীব্রতা কিছুটা কমলেও ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ এখনো ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি। স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টির ব্যাসার্ধ কিছুটা বেড়ে ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) হয়েছে, যা পুরো তাইওয়ানের অধিকাংশ এলাকাকে ঢেকে ফেলার à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জমি কেনাবেচায় নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক ও স্থানীয় সরকার কর কমানোর সুপারিশ করেছে সরকার গঠিত একটি কমিটি। একই সঙ্গে জমির দলিলে প্রকৃত লেনদেনমূল্য দেখানো নিশ্চিত করতে মৌজাভিত্তিক জমির দাম নির্ধারণে বিভিন্ন স্তরে কমিটি গঠন ও ভূমি ব্যবস্থাপনায় প্রস্তাব দেওয়া হয়েছে ডিজিটাল সংস্কারের। এসব সুপারিশ বাস্তবায়িত হলে জমি নিবন্ধনের ব্যয় কমানোর পাশাপাশি সম্পত্তি হস্তান্তর থেকে সরকারের রাজস্ব আদায়ের পদ্ধতিতেও পরিবর্তন আসতে পারে।
সাবেক ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বাধীন কমিটি সম্প্রতি প্রতিবেদনটি প্রধà বাকি অংশ পড়ুন...
জামালপুর সংবাদদাতা:
জামালপুরের একটি পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির এক শিক্ষার্থী। বয়স কম, সামনে পড়াশোনা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কিন্তু বন্ধুর প্ররোচনায় ইয়াবা সেবন শুরু করে সে। প্রথমে বিনামূল্যে, পরে নিয়মিত। এখন নেশার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। নেশা ছাড়তে চাইলেও সহজে পারছে না।
নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষার্থী জানায়, হতাশার সময় এক বড় ভাইয়ের মাধ্যমে ইয়াবার সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে বলা হয়েছিল, এটি সেবন করলে মন ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে। কয়েক দিন বিনা মূল্যে সেবনের পর ধীরে ধীরে আসক্ত হয়ে পড়à বাকি অংশ পড়ুন...
তুরস্কের ইস্তাম্বুলের বিশ্বখ্যাত গ্র্যান্ড বাজার প্রতি দিন প্রায় চার লাখ পর্যটকের পদচারণায় মুখরিত থাকে। তবে ৬৫টি গলি, ১৪টি পান্থশালা এবং প্রায় ৩ হাজার ৬০০টি দোকানের এই জমকালো আর আলোকোজ্জ্বল জগতের পেছনে লুকিয়ে রয়েছে আরেক রহস্যময় বিশ্ব, যা গত কয়েক শতাব্দী ধরে প্রায় অপরিবর্তিত।
৭৮ বছর বয়সী বর্ষীয়ান রতœ ব্যবসায়ী উমিত বার্কসোই ইস্তাম্বুলের এই ঐতিহাসিক বাজারের ছোট ছোট কারখানাকে এর আসল সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন। ১৪৫৩ সালে বাইজেন্টাইনদের হারিয়ে কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর ২১ বছর বয়সী উসমানীয় (অটোমান) সুলতান দ্বিতীয় মেহমেদ à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়কের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, সামরিক শক্তিধর শত্রুরা এখন ইরানের জনগণকে সম্মান করতে বাধ্য হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা ‘বোমার জননী’ দিয়ে হামলার হুমকি দিচ্ছে, কিন্তু তাদের জেনে রাখা উচিত, ইরানের কাছে থাকা ‘মিসাইলের বাবা’ নিক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সারি শহরে এক সামরিক মহড়ায় বক্তব্য দেওয়ার সময় জেনারেল নাকদি এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, ইরানের জনগণের ন্যায় ও সত্যের পক্ষে আওয়াজ দেশের জন্য নতুন নতুন দিগন্ত উà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন এক উত্তাল রূপ নিয়েছে। রাজধানী দিল্লিসহ দেশটির বড় বড় শহরের রাজপথ এখন ‘মোদি হটাও, ভারত বাঁচাও’ সেøাগানে প্রকম্পিত। সেøাগান উঠেছে, ‘ভোট চোর, গদি ছোড়’, ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, ‘শেম, শেম দিল্লি পুলিশ’ এবং ‘মোদি, গদি ছোড়ো, কিংবা ‘নেক্সটআপ, মোদিস টার্ন’। এসব সেøাগানে মুখরিত রাজপথ।
ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়া এবং শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয়করণের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছে। মোদি সরকারের দমনের মুখে আন্দোলন আরো বেগবান হয়ে উঠছে এবং এই আন্দোলন এক ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
স্পেনের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। কয়েক হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানিতে নদী উপচে পড়েছে, রাস্তাঘাট ডুবে গেছে এবং ভূমধ্যসাগরীয় উপকূলের বেশ কয়েকটি শহর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সময় গত সোমবার (১৯ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া অ্যাডাম ঝড়ের প্রভাবে ভ্যালেন্সিয়া অঞ্চলের কিছু এলাকায় ২৪ ঘণ্টায় প্রতি বর্গমিটারে ৭০০ লিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
বন্যার পানà বাকি অংশ পড়ুন...
পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদের পাশেই রয়েছে কবরস্থান। দিঘীটি হাম্মাদিয়া দিঘী নামে সুপরিচিত।
উত্তর চট্টগ্রামের সীতাকু- উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের মসজিদা গ্রামে অবস্থিত হাম্মাদিয়া বা হামিদিয়া মসজিদ। সুলতানী আমলে নির্মিত মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। হাম্মাদিয়া মসজিদকে এখনো বর্তমান মসজিদগুলোর মধ্যে চট্টগ্রাম জেলার দ্বিতীয় প্রাচীন মসজিদ হিসেবে বিবেচনা করা হয়।
ঐতিহাসিক প্রাচীন এই মসজিদটি এলাকার লোকজনের কাছে হাম্মাদিয়া মসজিঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গৃহযুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার দীর্ঘ ১৩ বছর পর আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া গ্র্যান্ড মসজিদ পুনরায় চালু করেছে সিরিয়া। উত্তরাঞ্চলীয় এই শহরের ঐতিহ্যবাহী মসজিদটির সংস্কারকাজ শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়া জানায়, মসজিদটি পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠানে আলেপ্পোর গভর্নর আজম আল-গারিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আল-গারিব বলেন, ‘কয়েক বছরের কঠিন ধ্বংসযজ্ঞের শিকার হওয়ার পর আলেপ্পোর এই বৃহৎ মসজিদটি সংস্কার করে আজ আমরা পুনরায় চালু করছি।’ তিনি জানান, উমাইয়া শ বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে রংপুর নগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার রংপুর সফরের আগে নগরের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার মাত্র পাঁচ দিনেই সম্পন্ন করা হয়েছে। অথচ সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি-মার্চে পিচ ও ইট তুলে ফেলার পর দীর্ঘদিন কাজ ফেলে রাখা হয়েছিল। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। শেষ পর্যন্ত পাঁচ দিনেই শেষ হলো কাজ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর রংপুর সফর করার কথা রয়েছে। সফরের আগে তড়িঘড়ি করে কাজ শেষ করায় সড়কটির সংস্কারকাজের মান ও স্থায়িতà বাকি অংশ পড়ুন...












