প্রধানমন্ত্রীর সফর:
৯ মাসেও হয়নি, ৫ দিনেই সেই সড়ক সংস্কার!
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে রংপুর নগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার রংপুর সফরের আগে নগরের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার মাত্র পাঁচ দিনেই সম্পন্ন করা হয়েছে। অথচ সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি-মার্চে পিচ ও ইট তুলে ফেলার পর দীর্ঘদিন কাজ ফেলে রাখা হয়েছিল। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। শেষ পর্যন্ত পাঁচ দিনেই শেষ হলো কাজ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর রংপুর সফর করার কথা রয়েছে। সফরের আগে তড়িঘড়ি করে কাজ শেষ করায় সড়কটির সংস্কারকাজের মান ও স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
খোঁজ নিয়ে জানা যায়, সংস্কার হওয়া সড়কটি রংপুর শহরের ডিসির মোড় থেকে লালকুঠির মোড় পর্যন্ত। দৈর্ঘ্য প্রায় ১ হাজার ১৫০ মিটার। প্রধানমন্ত্রীর সফরের খবরে ১৫ অক্টোবর থেকে সড়কটি সংস্কারে নতুন করে তৎপরতা শুরু হয়। এরপর শ্রমিকেরা দিনরাত কাজ করে আজ সোমবারের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করেন।
সড়কের পাশের দোকানদাররা জানান, সড়কটির পিচ উঠে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছিল। এরপর গত জানুয়ারিতে সংস্কারকাজ শুরু করেন ঠিকাদার। ফেব্রুয়ারি-মার্চে সড়কের পিচ ও ইট তুলে ফেলা হয়। পরে পুরোনো ইট ভেঙে খোয়া তৈরি করে সড়কে ফলে কাজ বন্ধ রাখা হয়। এতে চলাচলে ভোগান্তি বাড়ে। ঠিকাদারকে বারবার বলেও কাজ এগিয়ে নেওয়া যায়নি বলে অভিযোগ তাদের।
নাম প্রকাশ না করার শর্তে সড়কের পাশের এক দোকানদার বলেন, ৯ মাসে সড়কের যে কাজ হয়নি, পাঁচ দিনে সেই কাজ শেষ করা হলো। রাতেও ঠিকাদারের লোকজন কাজ করেছেন। তড়িঘড়ি করে কাজ করায় রাস্তাটির কোথাও কোথাও উঁচু-নিচু হয়েছে। সড়কটি অল্প সময়ের মধ্যে আবার নষ্ট হয়ে যেতে পারে।
সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিক জোবাইদুল ইসলাম জানান, পাঁচ দিন ধরে দিনরাত কাজ করে তারা সড়কটির সংস্কারকাজ শেষ করেছেন।
সড়ক সংস্কার ও পাশ দিয়ে নালা নির্মাণের জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ ছিল। কাজের ঠিকাদার খায়রুল কবির রানা বলেন, সড়কে বিভাজক থাকবে কি না, সেই সিদ্ধান্ত পেতে সময় লেগেছে। এ ছাড়া বর্ষার কারণেও কাজ করতে দেরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার এই সড়ক ব্যবহার করবেন। এ কারণে সিটি করপোরেশনের নির্দেশে দ্রুত কাজ শেষ করতে হয়েছে। কাজের গুণগত মান ঠিক আছে।
রংপুর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, সড়কটির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। প্রধানমন্ত্রী ওই সড়ক ব্যবহার করবেন বলে ঠিকাদারকে দিনরাত কাজ করে দ্রুত সংস্কার শেষ করতে বলা হয়েছে। কাজের গুণগত মানে সমস্যা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৈয়দপুর রেলওয়ে কারখানায় আর বাজে না লোহার ঘণ্টা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশিয়ায় গিয়ে ‘যুদ্ধে’ নিহত আরও এক বাংলাদেশি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বছরের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদিতে মৃত্যুদন্ড হওয়া ২ জন সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন -প্রধানমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে -এমপি নাসের
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে -আইনমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক ভাই -পাটওয়ারী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথমবারের মতো বসছে ইউএনও সম্মেলন
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামেও এখন গ্যাসে রান্না, দামে দিশাহারা গ্রাহকরা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












