আসলো ধেয়ে সুনামি হামলা সমুদ্র হিল্লোলে,
আসমান ছুই তান্ডব চালায় হিংস্রতা উত্তালে।
ক্ষীপ্র পবন ঘূর্ণি প্রলয়ে তুফান বিনাশি কোলে,
করে চুরমার পাষাণি তুঙ্গে বজ্রপাতের শীলে।
হায় সমুদ্র গোস্বায় রাখে উছলায় বুভুক্ষু প্লাবন,
তীব্র তেজেই ভাসায়ে আছড়ায়, আগ্রাসী কর্ষণ।
চরম খেসারত দিলরে তাবৎ পারবাসী ভন্ডুলে,
আবাস আশ্রম নিমিষে খতম সুনামির কোন্দলে।
আবাদ খামার, মাছের ঘের, বন্যায় গেলো ডুবে,
বাঁধ ভেঙ্গেই সর্বনাশ, জেলা থানা ছয়লাবে।
শহর বন্দর লোকালয় ভাসে উন্মাদনার হালে,
রকমারি সব পানীয় রোগ ছড়াচ্ছে কিলবিলে।
আক্রান্ত বেশি নারী শিশুর, ভীড় যে বাকি অংশ পড়ুন...
গতকাল জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ কারর নির্দেশ পালনার্থে ঈমান, ইসলাম এবং মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মহাসমাবেশ থেকে সরকারের প্রতি ১৬ দফা দাবিনামা পেশ করা হয়:
১. ক) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শানে অবমাননাকারীদের একমাত্র শরঈ শাস্তি ‘ফাঁসি’ রাষ্ট্রীà§ বাকি অংশ পড়ুন...
নূরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনে হেরে গেলেই জামায়াত ‘পাগলামি’ শুরু করে দেয়। তাদের এই পাগলামির একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। অন্যথায় তারা দেশের জনগণের তোপের মুখে পড়বে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, নূà বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও ইউরোপের অর্থনীতি প্রবৃদ্ধির ধারা ধরে রেখেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের প্রান্তিকের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরো মুদ্রা ব্যবহারকারী ২১টি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ০.৪ শতাংশ। খবর এএফপি।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যে এ চিত্র উঠে এসেছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, এ সময়ে প্রবৃদ্ধি হবে ০.২ শতাংশ। ফলে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে ইউরোজোনের অর্থনীতি। à বাকি অংশ পড়ুন...
পবিত্র বাই’আতে রিদ্বওয়ান:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নির্দেশে মুসলিম বাহিনী ঝড়ের গতিতে গোমায়ম নামক স্থানে এসে পৌঁছলেন। মুসলিম বাহিনীর আকস্মিক উপস্থিতি সম্পর্কে হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তখনও সম্মানিত ঈমান প্রকাশ করেননি) তিনি টেরও পেলেন না, এমনকি যখন তিনি মুসলিম মুজাহিদগণের পশ্চাতে ধূলিরাশি দেখতে পেলেন তখন তিনি কুরাইশদের সংবাদ দেওয়ার জন্য ঘোড়া দৌড়িয়ে চলে গেলেন।
এদিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অঠবাকি অংশ পড়ুন...
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।ফরহাদ হোসেন আজাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ২০২৭ সালের নভেম্বরে বহু প্রতীক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’র কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি তুলে ধরে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে তিস্তা ইস্যু নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের টেকনিক্যাল পর্যায়ে কথা হয়েছে। নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এলপিজির মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি বয়কট করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দিনব্যাপী শুনানিতে অংশ নিয়ে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
শুনানিতে অংশ নিয়ে ভোক্তা, ডিলার ও এলপিজি কোম্পানিগুলোর প্রতিনিধিরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিনিধি অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান জানান এলপিজি সরবরাহে কৃত্রিম সংকট তৈরি, বিইআরসির নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিশুদের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের ব্যস্ত ছোটাছুটিÑ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র এটি। ডেঙ্গু, হাম, নিউমোনিয়া বা জন্মগত জটিলতা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানদের বাঁচাতে সারা দেশ থেকে এখানে ছুটে আসেন মা-বাবারা। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সরা নিরন্তর লড়াই চালিয়ে যান। কিন্তু যে ভবনে চলছে এই প্রাণ বাঁচানোর লড়াই, সেই ভবনটিই এখন সবার জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ।
হাসপাতালের মূল ও পুরনো ভবন ‘এ’ ব্লক ২০১৬ সালেই পরিত্যক্ত ঠবাকি অংশ পড়ুন...
শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিনগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
বিইআরসিতে জমা দেওয়া আবেদনে দেখা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, পরিবেশকেরা কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন করেছেন।
এলপিজি আমদানির ব্যবসায় নিবন্ধিত কোম্পানি রয়েছে ৩০টি। এর মধ্যে ছয়টি কোম্পানি নিয়মিত আমদà বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহাসম্মানিত আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বুযুর্গী-সম্মান, ফযীলত সম্পর্কে পবিত্র কুরআন শরীফ উনার মধà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘আমরা টাকা-পয়সা চাই না। ৪২টি পরিবারের জন্য একটু আশ্রয়ের ব্যবস্থা করুন। আমরা শুধু পরিবার নিয়ে একটু মাথা গোঁজার একটু ঠাঁই চাই।’ কথাগুলো রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলওয়ে বস্তির বাসিন্দা জাহেদা বেগমের। তার কণ্ঠে অসহায়ত্ব। চোখের সামনে নাতি ধুঁকছে। দুটি কিডনিই নষ্ট। মাত্র ১০ শতাংশ কার্যক্ষমতা নিয়ে বেঁচে আছে শিশুটি। মাসের বেশিরভাগ সময় কাটে হাসপাতালে। অথচ এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর কেউ নেই বলে আক্ষেপ তার।
কান্নাজড়িত কণ্ঠে জাহেদা জানালেন, তার নিজেরও দুশ্চিন্তার শেষ নেই। দুই সন্তান পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ বাকি অংশ পড়ুন...












