২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দর নির্ধারণের তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে, ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায় বিক্রি হতো। নতুন দাম আজ সোমবার রাত ৮টা থেকেই কার্যকর হবে। শুধু ১২ কেজি নয় ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (এসসিপি) এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিঠবাকি অংশ পড়ুন...
ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকদের জন্য চালু হয়েছে ব্যক্তিগত ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক অর্থ স্থানান্তর সেবা। এখন একজন গ্রাহক অন্য গ্রাহকের কিউআর কোড স্ক্যান করেই সরাসরি তার ব্যাংক বা এমএফএস হিসাবে টাকা পাঠাতে পারবেন। এ জন্য আর ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর কিংবা মোবাইল নম্বর টাইপ করতে হবে না। রোববার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় চালু হওয়া এ ব্যবস্থায় ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ভুল হিসাবে টাকা চলে যাওয়া এবং লেনদেনে জালিà বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
ঐতিহাসিক পানাম নগর, প্রাচীন স্থাপনা ও শিল্পসমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁ। সময়ের সঙ্গে বেড়েছে জনসংখ্যা, গড়ে উঠেছে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসাকেন্দ্র। সম্প্রসারিত হয়েছে পৌর এলাকার জনবসতি। তবে নাগরিক জীবনের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। ফলে প্রতিদিন উৎপন্ন বিপুল পরিমাণ আবর্জনা কোথায় ও কীভাবে ফেলা হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সংকট চলছে।
২০০১ সালে সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে প্রায় ২৫ বছর। অথচ এখনো গড়ে ওঠেনি স্থায়ী ও পরিকল্পি বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সন্ত্রাসবাদী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি চট্টগ্রামে এসেছে।
জাহাজটি গতকাল দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য হিসেবে বলা হচ্ছে, সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশেঠবাকি অংশ পড়ুন...
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা ‘হাওয়াই কাপড়’ ঢাকাই মসলিন রূপকথার পাতা থেকে বাস্তবে ফিরে এসেছে। সুতা তৈরির আদি প্রযুক্তি ও কাঁচামাল পুনরুদ্ধার করে মসলিন এখন বাণিজ্যিকভাবে বিশ্ববাজারে ডানা মেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে।
এক খ- সাদা মেঘের মতো স্বচ্ছ, ভোরের শিশিরের মতো স্নিগ্ধ আর বাতাসে ওড়ানো সুতোর মতো হালকা ঢাকাই মসলিন খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দ থেকেই বিশ্বের প্রথম সারির লাক্সারি ব্র্যান্ড হিসেবে রোমান, গ্রিক ও আরব সাম্রাজ্যে সমাদৃত ছিলো।
মোঘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ যখন তুঙ্গে, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন দূতাবাস ও মিশন থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিলো যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন-ইস্রো যুদ্ধের হুমকি ও ইরানের অস্ত্র মজুদের খবরে নতুন করে যুদ্ধের উত্তাপ ছড়ায় মার্কিন কর্মীদের আবার সরে যেতে বলা হয়েছে।
গত ২১ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে একটি নির্দেশ জারি করে সৌদি আরবে মার্কিন দূতাবাস থেকে জরুরি নয়-এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কারণ হিসেবে দেশটিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ি উপজাতি বিচ্ছিন্নতাবাদী দুই সন্ত্রাসবাদী গ্রুপ জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। থেমে থেমে দুই ঘণ্টা ধরে গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
গতকাল রোববার (০১ নভেম্বর) সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করা হবে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য থাকবে আলাদা রং। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না। তবে আপাতত ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার পর পর্যায়ক্রমে তাদের লাইসেন্সের আওতায় আনা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ই-রিকশা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তিন বছর আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন সাড়ে ১২ হাজার নির্ধারণ করা হয়েছিল। সেই বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানী মিরপুর ও গাজীপুরের বিভিন্ন জায়াগায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন শ্রমিকরা। পুলিশদের সঙ্গে জাড়িয়েছেন সংঘর্ষেও।
এরই মধ্যে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ধারা ১৩৯ অনুঠবাকি অংশ পড়ুন...
হাযির-নাযির সংক্রান্ত বিষয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের ব্যাখ্যায় হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা উনাদের কিতাব সমূহে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা মুবারক উল্লেখ করেছেন। যেমন, হযরত আলী নূরুদ্দীন ইবনে বুরহানুদ্দীন হালাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
قُـلْتُ وَاَمَّا كَلَامُنَا وَالَّذِىْ نَـقُوْلُهٗ اِنْ شَاءَ اللهُ تَـعَالـٰى اِنَّ الْاَمْرَ كَمَا قَالَهُ الْـجَلَالُ السُّيُـوْطِـىُّ رَحْـمَةُ اللهِ عَلَـيْهِ وَاَخَصُّ مِنْ ذٰلِكَ اَنَّ الَّذِىْ اَرَاهُ اَنَّ جَسَدَهُ الشَّرِيْفَ لَا يـَخْلُوْ مِنْهُ زَمَانٌ وَّلَا مَكَانٌ وَّلَا مَـحَلٌّ وَّÙ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনের পর পেরিয়ে গেছে দুই বছর। তবে এখনো পূরণ হয়নি আন্দোলনের প্রধান আকাক্সক্ষা। হতাশাই প্রকাশ করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি জানিয়েছে, আন্দোলনের পর রাজনীতিতে সংঘাত ও সহিংসতা কমার প্রত্যাশা তৈরি হলেও তা অর্জিত হয়নি। রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশসহ মূল নির্বাচনী আইনগুলোতে বড় ধরনের সংস্কারের সুপারিশ করেছে তারা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কারà বাকি অংশ পড়ুন...
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন।
রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিঠবাকি অংশ পড়ুন...












