ইরান কী বিদেশে মার্কিনদের ওপর ভয়ংকর হামলার পরিকল্পনা করছে?
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ যখন তুঙ্গে, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন দূতাবাস ও মিশন থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিলো যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন-ইস্রো যুদ্ধের হুমকি ও ইরানের অস্ত্র মজুদের খবরে নতুন করে যুদ্ধের উত্তাপ ছড়ায় মার্কিন কর্মীদের আবার সরে যেতে বলা হয়েছে।
গত ২১ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে একটি নির্দেশ জারি করে সৌদি আরবে মার্কিন দূতাবাস থেকে জরুরি নয়-এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কারণ হিসেবে দেশটিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ার কথা বলা হয়।
তবে শুধু সৌদি নয়; জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, আরব আমিরাত ও লেবাননে অবস্থিত দূতাবাস ও মিশন থেকেও নীরবে কর্মীদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। এএফপি, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
কী কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে, দুদিন পর এর উত্তর পাওয়া যায়।
২৩ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তাদের এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ক্লেটন পররাষ্ট্র দপ্তরে একটি মেমো (নথি/স্মারক) পাঠিয়েছে। মেমোতে সে একটি সতর্কবার্তা দিয়েছে, যা নিয়ে পররাষ্ট্র দপ্তরের ভেতর একধরনের চাপা উদ্বেগ তৈরি হয়েছে।
মেমোতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করার তৎপরতা ‘উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে’ ইরান। এমনকি প্রাণঘাতী হামলার কিছু পরিকল্পনা ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে।
কয়েকজন মার্কিন কর্মকর্তা বলছে, এ গোয়েন্দা তথ্যের কারণেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে সেখানকার বেশ কয়েকটি মার্কিন দূতাবাস ও মিশনের কর্মী সংখ্যা কমিয়ে আনা হচ্ছে।
মেমোতে থাকা গোয়েন্দা তথ্য কতটা আতঙ্কের?
মেমোতে বিদেশের মাটিতে মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ইরানের হামলা পরিকল্পনা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
নিউইয়র্ক টাইমস ওই মেমো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাষ্ট্রদূতসহ অন্য মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে হামলার হুমকির বিষয়টি মূল্যায়ন করে দেখা গেছে, ইরান ইউরোপেও সম্ভাব্য কিছু লক্ষ্যবস্তু ঠিক করেছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস আরও বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের প্রতি ইরানের হুমকি এখন ‘সর্বোচ্চ পর্যায়ে’ রয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এমন উচ্চমাত্রার হুমকি আর দেখা যায়নি।
এমনকি, কিছু গোয়েন্দা তথ্যে এ ইঙ্গিতও পাওয়া গেছে যে ইরানিরা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরেও সক্রিয় হয়ে উঠেছে। মেমোটি নিয়ে ওয়াশিংটন এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্ক টাইমসকে একজন মার্কিন কর্মকর্তা বলেছে, যুক্তরাষ্ট্রের ভেতর ও অন্যান্য দেশে হামলার এ পরিকল্পনা কার্যকরের সাধ্য ইরানের সীমিত। সে দাবি করেছে, ইরানের যেসব পরিকল্পনা রয়েছে, তার সব কার্যকর করার সক্ষমতা দেশটির নেই।
তবে প্রশ্ন হলো, যদি সত্যিই ইরানের সেই সক্ষমতা না থাকে, তবে যুক্তরাষ্ট্র কেন তাদের কর্মীদের সরিয়ে নিচ্ছে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মালয়েশিয়ায় কোনো ইসরাইলি পাওয়া গেলে বের করে দেয়া হবে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মালয়েশিয়ায় কোনো ইসরাইলি পাওয়া গেলে বের করে দেয়া হবে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে : জাতিসংঘ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের প্রভাবে তেল পরিবহনে ভাড়া বৃদ্ধি পাঁচ গুণ, অস্থির জ্বালানি বাজার
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সম্প্রসারণে ওমান-চীনের মধ্যে মুদ্রা বিনিময় চুক্তি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনও দেশে পাঠাবে না ইরান
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, এক মাসেই মৃত্যু সাড়ে তিন হাজারের বেশি
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তানে ১৮ মাসে ৪ হাজার শিশুর এইডস শনাক্ত
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআইয়ের কারণে যুক্তরাষ্ট্রে দেড় কোটি মানুষ কাজ হারাতে পারে
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘প্রতিটি নতুন যুদ্ধে ইরান ইসরায়েলের যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করে দেবে’
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার মাজারে ইসরায়েলি অভিযান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












