পাহাড়ে উপজাতি সন্ত্রাসবাদ:
সাজেকে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ি উপজাতি বিচ্ছিন্নতাবাদী দুই সন্ত্রাসবাদী গ্রুপ জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। থেমে থেমে দুই ঘণ্টা ধরে গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
গতকাল রোববার (০১ নভেম্বর) সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাজেকের কলাবুনিয়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছিল।
পুলিশ, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিকাল সোয়া ৩টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় জেএসএস এবং ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। দুই ঘণ্টার বেশি সময় ধরে তাদের মধ্যে গোলাগুলি চলছে।
এর আগে শনিবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।
টানা দ্বিতীয় দিন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, লাঙ্গল মারা ও মনের চূড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেএসএস এবং ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলছে বলে খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।
এদিকে পর পর দুদিন সাজেকের দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের মধ্যে এমন সংঘাত ও গোলাগুলির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাটিতে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে আমন্ত্রণ জানালেন স্পিকার
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘ মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুর সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ আটক ২
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণে বাঁচতে দৌড় যুবকের, কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুবকদের শুধু চাকরি প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে -ত্রাণমন্ত্রী
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকার ৮ এলাকায় চলবে ই-রিকশা, চালকদের লাইসেন্স আপাতত নয়
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা পূরণ করা হবে -খোকন
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি সেবাগ্রহীতারা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পোশাকশ্রমিকদের বেতন কত?
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












