নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মিষ্টির দোকানগুলোতে এবার দেখা যায়নি প্রত্যাশিত ক্রেতাদের ভিড়। ফল প্রকাশের দিন সাধারণত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে অভিভাবক ও স্বজনরা মিষ্টি কিনতে দোকানে ভিড় করেন।
তবে এবার পাসের হার কম হওয়ায় মিষ্টি বিক্রিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। সকাল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ দোকানে তেমন বেচাকেনা না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ফকিরাপুল এক মিষ্টি দোকানদা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উচ্চমূল্যের চন্দন কাঠের বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষণা। শ্বেতচন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরির পদ্ধতি নিয়ে গবেষণায় অগ্রগতি করছে প্রতিষ্ঠানটি।
লালচন্দন নিয়েও গবেষণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চন্দন চাষে আগ্রহ বাড়ছে।
তবে চন্দন কাঠ সংগ্রহের উপযোগী হতে প্রায় ২০ বছর সময় লাগায় বাণিজ্যিক উৎপাদন থেকে মুনাফা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে চন্দন কাঠের শিল্প গড়ে তোলা এবং আমদানিনির্à বাকি অংশ পড়ুন...
নৌপুলিশ সূত্রে জানা গেছে, নৌকাযোগে সার পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরী ইউনিয়ন বাজার সংলগ্ন নৌকা ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে সারবোঝাই নৌকাটি জব্দ করে পুলিশ।
ইটনা নৌপুলিশের পরিদর্শক জামাল হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে। সারগুলো এলংজুরী বাজারে খালাস করার কথা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট বাকি অংশ পড়ুন...
ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকার একটি পার্লারে কাজ করেন। সেই সুবাদে বিপ্লব নামের ওই যুবক পার্লারে যাতায়াত করত। গতকাল শুক্রবার বিকেলে শিশুটি মায়ের কাছে নিচতলায় নামার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বিপ্লব তিনটি চিপস নিয়ে তার কাছে আসে। মেয়ের কথা জানতে চাইলে সে নানা টালবাহানা শুরু করে। পরে তিনি জানতে পারেন, এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, বিপ্লঠবাকি অংশ পড়ুন...
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও বেদনাদায়ক।
শরীরে সমস্যা দেখা দিলে তা খাবার, ঘুম ও শরীরচর্চার মাধ্যমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। অলস শুয়ে-বসে থাকার অভ্যাস না করে বডি মুভমেন্ট বাড়াতে হবে। দিনভর শক্তি ধরে রাখতে চাইলে খেতে হবে পুষ্টিকর খাবার। বিশেষজ্ঞরা বলছেন, এড়িয়ে চলতে হবে অস্বাস্থ্যকর, ভাজাপোড়া জাতীয় খাবার। পুষ্টিকর ফল, শাক-সবজি, মাছ ও তরল খাবার রাখতে হবে তালিকায়। নিয়মিত হাঁটা ও অন্যান্য শরীরচর্চা করা সম্ভব না হলে যতটা সম্ভব কর্মক্ষম থাকতে হবে। এতে à বাকি অংশ পড়ুন...
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় মারাকাইবো হ্রদের ওপর দেখা যায় এমনই এক বিরল প্রাকৃতিক ঘটনা, যার নাম ‘কাটাতুম্বো বজ্রপাত’। প্রায় সারা বছরই এই অঞ্চলের আকাশে ঝড়ের মেঘ জমে, আর তার বুক চিরে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। তাই এই অঞ্চল পরিচিত ‘চিরস্থায়ী ঝড়ের দেশ’ হিসাবেও।
ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদের পশ্চিম দিকে, কাটাতুম্বো নদী যেখানে হ্রদে মিশেছে, তার আশপাশের পানাভূমি অঞ্চলে এই বজ্রপাতের ঘটনা বেশি দেখা যায়। স্থানীয় বারি জনগোষ্ঠীর ভাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সর্বশেষ দীপের দাবি, ঘটনার দিন তাদের পুলিশের পোশাক পরা কয়েকজন ধাওয়া করেছিলেন। সেই ধাওয়ার মুখে পানিতে পড়ে যান তাহসিফ। তবে ধাওয়াকারীরা প্রকৃতপক্ষে পুলিশ সদস্য, নাকি মাদক কারবারি কিংবা অন্য কেউ, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার পরিচিত ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যে একাধিক অসংগতি পেয়েছে তদন্তসংশ্লিষ্টরা। ঘটনার দিন কী হয়েছিল, তাহসিফ কীভাবে নিখোঁজ হলেন এবং কেন দীপ একা ফিরে এলেন, এসব বিষয়à§ বাকি অংশ পড়ুন...
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
সিরাজদিখানে চার বছরের শিশু তওবা ও তার বাবা গোলাপ হোসেনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিহত গোলাপ হোসেনের বাবা জয়নাল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আটক প্রতিবেশী সোহরাব ব্যাপারীকে (৬০) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া কুয়েতসী আমির হোসেন মাতবরসহ (৬২) আরও ১২ থেকে ১৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।
প্রধান আসামি সোহরাব উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
সিরাজদিখান থানার ভারপà বাকি অংশ পড়ুন...
“মুসলিম উম্মাহর এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তারকা সংযোগ বা স্টারলিংক কতটা ভয়াবহ: একটি দ্বীনী সমঝ এবং ঈমানী দৃষ্টিভঙ্গি”
আর হাদীছ শরীফে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বক্ষেত্রে ইহুদী-খ্রিস্টান, কাফির-মুশরিকদের খিলাফ করতে বলেছেন; তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। যেমন: আশুরার রোযা ইহুদীরা ১ দিন রাখতো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ২দিন রাখতে বলেছেন। এই রকম প্রতিক্ষেত্রে তিনি কাফির-মুশরিক অর্থাৎ ইহুদীদের খিলাফ করার জন্য আদেশ মুবারক দিà§ বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকা-ে মারা যাওয়া নওগাঁর বাকি পাঁচ প্রবাসীর মরদেহ আজ শনিবার দেশে এসে পৌঁছাবে।
আড়াই মাস পর প্রিয়জনের লাশ ফেরা নিয়ে শোকের ছায়া যেমন আরও ঘনীভূত হয়ে উঠেছে, তেমনই মহাজন ও এনজিওর ঋণের জাঁতাকলে দিশেহারা হয়ে পড়েছেন সীদের নিঃস্ব পরিবারগুলো। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর।
বাংলাদেশ দূতাবাস, রিয়াদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া বাকি পাঁচ প্রবাসীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ০৫ মিনিটে হযরত শাহà বাকি অংশ পড়ুন...
এদিকে ফলাফল প্রকাশের পর তা নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। আগামী রোববার (১ নভেম্বর) থেকে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের আবেদন ও ফি পরিশোধের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
যেভাবে আবেদন করবেন
ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মিশরে গ্রীষ্মকালীন সময়ের (ডে-লাইট সেভিং টাইম) মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (২৯ অক্টোবর) রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হয়েছে। রাত ১২টার পরিবর্তে সময় গণনা করা হয়েছে রাত ১১টা থেকে। এর ফলে দেশটিতে আবারও শীতকালীন সময় চালু হতে যাচ্ছে।
মিশরে প্রতিবছর এপ্রিল মাসের শেষ জুমুয়াবার থেকে অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন সময় চালু থাকে। ২০২৩ সালে প্রণীত একটি আইনের আওতায় এ সময়সূচি অনুসরণ করা হচ্ছে। আইন অনুযায়ী, গ্রীষ্মকালীন সময় শেষ হলে অক্টোবরের শেষ বৃহস্পতিবার রাতে ঘড়ির বাকি অংশ পড়ুন...












