সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
জাতীয় সংসদের গত অধিবেশনে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির রাষ্ট্রায়ত্ত শিল্পখাতের বর্তমান অবস্থার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রধান করপোরেশনà বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে রংপুর নগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার রংপুর সফরের আগে নগরের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার মাত্র পাঁচ দিনেই সম্পন্ন করা হয়েছে। অথচ সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি-মার্চে পিচ ও ইট তুলে ফেলার পর দীর্ঘদিন কাজ ফেলে রাখা হয়েছিল। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। শেষ পর্যন্ত পাঁচ দিনেই শেষ হলো কাজ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর রংপুর সফর করার কথা রয়েছে। সফরের আগে তড়িঘড়ি করে কাজ শেষ করায় সড়কটির সংস্কারকাজের মান ও স্থায়িতà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। এই চুক্তির অধীনে আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ ৫ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্য বৃদ্ধি পাবে, যার ফলে সামগ্রিক মেয়াদ দাঁড়াবে ১০ বছর।
গত শনিবার (১৭ অক্টোবর) ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ নামে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির মিনিস্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি।’
আজ গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সন্তাà বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি ও হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে। বিগত ফ্যাসিস্ট আমল থেকেই এই খাতে লুটপাট শুরু হয়েছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তা সীমা ছাড়িয়ে গেছে। সেই দুর্নীতির ধারাবাহিকতা বর্তমানেও অব্যাহত রয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে সম্প্রতি কোনো কাজ না করিয়ে ১ কোটঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় তাকে ফাঁদে পড়তে হলো।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে এ কথা বলেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে, দেশের আইনশৃঙ্খলার বাজে অবস্থা আর সালাহউদ্দিন সাহেব সংবিধান নিয়ে ব্যস্ত আছে। সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরা বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রেতা এখলাছুর রহমান। তিনি বলেন, আজ থেকে ১০ বছর আগে যখন ব্যবসা শুরু করি, তখন অনেকেই গ্যাসে রান্না করতে ভয় পেত। মনে করত এই বুঝি বিস্ফোরণ হলো! পরবর্তীতে যখন এর ব্যবহার শিখল, তখন সবাই মাটির চুলা বাদ দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনতে শুরু করে। প্রতি মাসে শুধু এই গ্রামের মানুষই আমার কাছ থেকে প্রায় ২০০টি সিলিন্ডার কিনত।
তিনি জানান, শুরুর দিকে যে গ্যাস সিলিন্ডার ছিল সহজলভ্য ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে, বর্তমানে তা কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন গ্রামবাসী। একসময় যে এলপিজি সিলিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চট্টগ্রামের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণে জাপানি ঋণ নিয়ে আলোচনা হবে।
এদিকে, জাপানি কূটনৈতিক সূত্রে জানা গেছে, মাতারবাড়ী ঘিরে একটি বিশেষ শিল্প প্রক্রিয়াকরণ শৃঙ্খল বা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গড়ে তোলার পরিকল্পনা করছে টোকিও। এই উদ্যোগের মাধ্যমে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সংযোগ ঘটতে পারে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে।
টোকিওভিত্তিক কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থার ফলে একদিকে কমছে কৃষির উৎপাদন ব্যয়, অন্যদিকে ফসলের উৎপাদনও বাড়ছে।
বিশেষ করে রাজশাহী বিভাগের ৮টি জেলায়। সেখানে বিদ্যুৎহীন, খরা ও দুর্গম এলাকায় গত দুই বছরে ৩২টি সোলার সেচ পাম্প স্থাপন করার ফলে কৃষকদের সেচ খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। অন্যদিকে ফসলের নিবিড়তা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
‘রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বহুগুণ বাড়ানো, কৃষকদের সেচ ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা এবং পানির দক্ষ ও পরিমিত ব্যবহার নিশ্চিত করতে বরেন্দà§ বাকি অংশ পড়ুন...












