নরসিংদী সংবাদদাতা:
সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে পরিবহন চালক ও শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকায় এপেক্স সিএনজি স্টেশনের সামনে এ অবরোধ শুরু করেন চালক ও শ্রমিকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিবপুর উপজেলার পাঠান, ভূঞা ও সামিয়া সিএনজি স্টেà বাকি অংশ পড়ুন...
সকাল ১১টায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের দাবি, শনিবার সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ১৭ বছর বয়সী ইয়াসিন আলী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তà বাকি অংশ পড়ুন...
সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশে ধুলাবালি, খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও সরু সড়ক, কোথাও অসমাপ্ত নির্মাণকাজ। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে সড়কের বড় অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে দীর্ঘ যানজট, সময় অপচয় এবং দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।
প্রকল্পের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ৩০ জুন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। সংস্থাটির দাবি, জমি অধিগ্রহণে জটিলতা এবং নির্ধারিত সময়ে প্রয়োজনà§ বাকি অংশ পড়ুন...
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় আফরোজা খানম বলেন, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির আগের সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। খুব শিগগিরই আইসিএওর নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে। এই অডিটের ফলাফলের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। তাই যেসব বিষয়ে আইসিএওর পর্যবেক্ষণ আসতে পারে, সেগুলোতে পূর্ণ প্রস্তুতি ও মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, নিরাপত্তার ক্ বাকি অংশ পড়ুন...
একই সাথে চার লেনের এই প্রকল্পে ডিভাইডারের মাঝে একাধিক ইউটার্ন দেয়া সহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে গর্ত ও অপরিকল্পিত ভাবে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় সুফলের পরিবর্তে বাড়ছে জনদুর্ভোগ, একই সাথে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে এই প্রকল্প শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করাসহ ঝুঁকিপূর্ণ ইউটার্ন পুনর্বিন্যাসের দাবিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে গণস্বাক্ষরে অভিযোগ দিয়েছেন পঞ্চগড় সদর ইউনিয়নের মোলানী এলকার বাসিন্দারা।
সরেজমিনে মোলীনী মাহির পেট্রোল পাà বাকি অংশ পড়ুন...
ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একইসঙ্গে নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।
ইয়াওমুল আহদ (রোববার) (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের নৌ-পথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গুলিস্তানের ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনালের কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যাত্রীদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করেই কাউন্টার বন্ধ করে দেওয়ায় প্রতিদিন বাস ধরতে গিয়ে অতিরিক্ত সময়, অর্থ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর যানজট কমানোর লক্ষ্যে সরকার গুলিস্তান, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয়। তবে এখন পর্যন্ত সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনাল আগের স্থানেই কঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘গত এক সপ্তাহ ধরে গ্যাসের সংকট বেড়েছে। অনেক সময় পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাওয়া যায় না। আজ সকালে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যে গ্যাস পেয়েছি, তা দিয়ে মাত্র দুটি ট্রিপ দিতে পেরেছি। এখন আবার লাইনে দাঁড়িয়ে আছি। এভাবে চলতে থাকলে গাড়ির জমা, কিস্তি ও সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়বে।’
কথাগুলো বলছিলেন, রাজধানীর বিশ্বরোডের শান্ত সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়া।
কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএনজি টার্মিনাল ঠিক হতে?কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএà বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট শহরের যানজট নিরসনে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত সড়ক নির্মাণের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সিলেটবাসীর জন্য আশীর্বাদস্বরূপ হবে।
তিনি গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সড়ক নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী মাসে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে হাইওয়ে পুলিশ।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) ফারুক আহমেদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (জুন-২০২৬) পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক আহমেদ বলেন, মহাসড়কে নিরাপদ ও নির্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অবশেষে জট খুললো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জট। দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ও যানজটমুক্ত চলাচলের এই মেগা প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
এর ফলে এবারের সংশোধনীতে প্রকল্পটির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন অঙ্গ যুক্ত হচ্ছে। এগুলো হলো, বাইপাইল ইন্টারসেকশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং নির্মাণাধীন পাতাল মেট্রোরেলের (এমআরটি লাইন-১) সঙ্গে সরাসরি সংযোগà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গ্যাস সংকটের প্রতিবাদে রাজধানীর খিলক্ষেতে বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর আড়াইটার পর শুরু হওয়া এ কর্মসূচির ফলে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অভিযোগ, সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই গ্যাস পাননি। এতে প্রতিদিনের আয় ব্যাহত হচ্ছে, পাশাপাশি গাড়ির জমা ও অন্যান্য ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে।
তাদের ভাষ্য, গ্যাস সংগ্রহ করতেই দিনের বড় একটি অংশ চলে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে à বাকি অংশ পড়ুন...












