সিএনজি স্টেশনে গ্যাস সংকট, পরিবহন শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যানজট
নরসিংদী সংবাদদাতা:
সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে পরিবহন চালক ও শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকায় এপেক্স সিএনজি স্টেশনের সামনে এ অবরোধ শুরু করেন চালক ও শ্রমিকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিবপুর উপজেলার পাঠান, ভূঞা ও সামিয়া সিএনজি স্টেশন গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। কারারচর এলাকায় শুধু এপেক্স সিএনজি স্টেশনটি খোলা থাকায় সেখানে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চালক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে প্রায় তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
একাধিক সিএনজি চালক জানান, মঙ্গলবার রাত ১১টা থেকেই গ্যাস নেওয়ার জন্য বিভিন্ন স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করেও গ্যাস পাননি। পরে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন।
আরও পড়ুন
সব ›
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব…
২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির
ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা
অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ…
৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ
নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক…
৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ
আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে
বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম …
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশ
সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-স…
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।