গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
গাজীপুরে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) সকাল থেকে মাদ্রাসার প্রধান গেটের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
, ২৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
শিক্ষার্থীদের দাবি, শনিবার সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ১৭ বছর বয়সী ইয়াসিন আলী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
নিহত ইয়াসিন আলী পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ইয়াসিন গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কভার ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানকে চীনের কোনও ধরনের সহায়তা গ্রহণযোগ্য নয়, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে ‘লকডাউন’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে নিখুঁত পারমাণবিক ঘড়ি তৈরি করল সিঙ্গাপুর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)