দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ।
ওই বছর জাপানের প্যাসিফিক কনসালট্যান্ট ইন্টারন্যাশনাল নয়টি সম্ভাব্য এলাকা পরিদর্শন করে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের সুপারিশ করে সমীক্ষা প্রতিবেদন জমা দেয়। ২০১২ সালে সরকার সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দরের প্রকল্প অনুমোদন দেয়। ২০১৬ সালে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার সময় ধরা হয়। অর্থায়ন করার আলোচনা চলছিল চীনের সঙ্গে।
কর্মকর্তারা জানিয়েছেন, সোনাদিয়া সমুদ্রবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ২০০৯ সà বাকি অংশ পড়ুন...
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা ‘হাওয়াই কাপড়’ ঢাকাই মসলিন রূপকথার পাতা থেকে বাস্তবে ফিরে এসেছে। সুতা তৈরির আদি প্রযুক্তি ও কাঁচামাল পুনরুদ্ধার করে মসলিন এখন বাণিজ্যিকভাবে বিশ্ববাজারে ডানা মেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে।
এক খ- সাদা মেঘের মতো স্বচ্ছ, ভোরের শিশিরের মতো স্নিগ্ধ আর বাতাসে ওড়ানো সুতোর মতো হালকা ঢাকাই মসলিন খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দ থেকেই বিশ্বের প্রথম সারির লাক্সারি ব্র্যান্ড হিসেবে রোমান, গ্রিক ও আরব সাম্রাজ্যে সমাদৃত ছিলো।
মোঘ বাকি অংশ পড়ুন...
" সম্পাদকীয়- আল ইহসান শরীফ ""
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, তোমরা ততক্ষন পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন এমনকি নিজের জান থেকে আমাকে বেশি মহব্বত মà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বরে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ ওই মাসে অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার বায়ুতে শ্বাস নিয়েছে।
হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক নতুন গবেষণায় এ তথ্য উঠে আসে।
গবেষণায় বলা হয়, সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত মারাত্মক বাতাসের মধ্যে শ্বাস-প্রশ্বাস নিতে বাধ্য হয়েছে। সিআরইএ-এর বিব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানে শিশুদের মধ্যে এইচআইভি বা এইডস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৯০০ শিশুর শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৬৮০টি সংক্রমণ শনাক্ত হয়েছে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে।
গত ৩১ অক্টোবর দেশটির পার্লামেন্টে জমা দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক লিখিত জবাবের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
এদিন সংসদ সদস্য শর্মিলা ফারুকী ও নুঝাত সাদিকের প্রশ্নের জবাবে প্রদেশভিত্তিক এই পরিসংখ্যান তুলে ধরে জাতীয় স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়। এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ যখন তুঙ্গে, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন দূতাবাস ও মিশন থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিলো যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন-ইস্রো যুদ্ধের হুমকি ও ইরানের অস্ত্র মজুদের খবরে নতুন করে যুদ্ধের উত্তাপ ছড়ায় মার্কিন কর্মীদের আবার সরে যেতে বলা হয়েছে।
গত ২১ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে একটি নির্দেশ জারি করে সৌদি আরবে মার্কিন দূতাবাস থেকে জরুরি নয়-এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কারণ হিসেবে দেশটিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যুক্তরাষ্ট্রে প্রায় দেড় কোটি লোক কাজ হারাতে পারে। তবে এই বিশাল চাকরিচ্যুতির ধাক্কা এখনই বোঝা না-ও যেতে পারে। গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদদের মতে, এআইয়ের কারণে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের প্রায় ৯ শতাংশ কর্মী বা দেড় কোটি মানুষ তাদের কাজ হারাবে।
চার দশকের কর্মসংস্থানের তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ ব্যাংকটি জানিয়েছে, প্রযুক্তিগত পরিবর্তনের এই প্রভাব কেবল প্রাথমিক চাকরিচ্যুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এর ফলে দীর্ঘমেয়াদি বেকারত্ব এবং ধীরà বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ি উপজাতি বিচ্ছিন্নতাবাদী দুই সন্ত্রাসবাদী গ্রুপ জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। থেমে থেমে দুই ঘণ্টা ধরে গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
গতকাল রোববার (০১ নভেম্বর) সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ১৩৪ সদস্যের একটি কন্টিনজেন্ট। এ উপলক্ষে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান তাঠবাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক ওজন তিন কেজি ৯৪১ গ্রাম এবং বাজারমূল্য সাত কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকার নাগারবিল থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যর ভিত্তিতে নাজিরাকোনা বিওপির দায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর লালবাগের শহিদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শহিদনগর ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) রাশেদুজ্জামান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে বিপ্লব দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য কথিত সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার নিষিদ্ধ করার নতুন নিয়মটি গতকাল ১ নভেম্বর, ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
দেশটির সাইবার সিকিউরিটি ডিরেক্টরেট কর্তৃক জারিকৃত এই নতুন নীতিমালা যেভাবে কার্যকর হচ্ছে:
১) বাধ্যতামূলক বয়স যাচাই: নতুন নিয়ম অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরির সময় তুরস্কের সরকারি ডিজিটাল পোর্টাল-এর মাধ্যমে বয়স যাচাই করতে বাধ্য থাকবে।
২) অ্যাকাউন্ট নিষ্ক্রিয়করণ: নতুন ব্যবহারকারীদের পাশাপাশি প্ল্যাটফরà§ বাকি অংশ পড়ুন...












