দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, এক মাসেই মৃত্যু সাড়ে তিন হাজারের বেশি
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বরে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ ওই মাসে অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার বায়ুতে শ্বাস নিয়েছে।
হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক নতুন গবেষণায় এ তথ্য উঠে আসে।
গবেষণায় বলা হয়, সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত মারাত্মক বাতাসের মধ্যে শ্বাস-প্রশ্বাস নিতে বাধ্য হয়েছে। সিআরইএ-এর বিবৃতিতে জানানো হয়, ‘বন ও ভূমিতে দাবানলের কারণে বায়ুদূষণ পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে। এতে সেপ্টেম্বর মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬০, যা আগস্ট মাসের তুলনায় দ্বিগুণ’।
স্বল্পমেয়াদে পিএম২.৫ বা অতি সূক্ষ¥ বস্তুকণার দূষণের কারণে ঘটে যাওয়া মৃত্যুর হিসাব তুলে ধরা হয়েছে এই গবেষণায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এসব ক্ষতিকারক কণা এতোটাই ছোট যে সহজেই মানুষের ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করে রোগব্যাধি এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেশিভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার আওতাধীন বোর্নিও দ্বীপের পাশাপাশি জাভা, সুমাত্রা এবং দেশটির পূর্বাঞ্চলে।
দাবানলের বাইরে শহুরে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা এবং যানবাহন থেকে সৃষ্ট দূষণও বিশ্লেষণ করেছে গবেষকরা। তারা জানায়, দাবানলের বাইরে অন্য উৎসজাত দূষণে সেপ্টেম্বরে আরও ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে সেপ্টেম্বর মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, কেবল সেপ্টেম্বর মাসেই পিএম২.৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত বার্ষিক সীমার চেয়ে জাতীয় পর্যায়ে ৭ গুণেরও বেশি অতিক্রম করেছে। সুমাত্রায় এই মাত্রা ১০ গুণ এবং বোর্নিও দ্বীপের কালিমান্তানে আশঙ্কাজনকভাবে ২৪ গুণ বেশি ছিলো। এছাড়া দেশজুড়ে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছে।
ইন্দোনেশিয়ায় দীর্ঘদিন ধরে জ্বলছে ভয়াবহ দাবানল। দাবানলের এই ধোঁয়াশা কেবল ইন্দোনেশিয়ার ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও পূর্ব তিমুর পর্যন্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ১৮ মাসে ৪ হাজার শিশুর এইডস শনাক্ত
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান কী বিদেশে মার্কিনদের ওপর ভয়ংকর হামলার পরিকল্পনা করছে?
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআইয়ের কারণে যুক্তরাষ্ট্রে দেড় কোটি মানুষ কাজ হারাতে পারে
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘প্রতিটি নতুন যুদ্ধে ইরান ইসরায়েলের যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করে দেবে’
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার মাজারে ইসরায়েলি অভিযান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একা নাকি পরিবারসহ? একা মরতে চাইলে হামাস যোদ্ধাদের ছাদে যেতে বলে ইসরায়েলি সেনারা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ: বিশ্বজুড়ে শতাধিক বন্দরে ধর্মঘট
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মায়ন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বললো ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












