নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে আজ রোববার ৩২টি প্রস্তাবিত রুটের মধ্যে ছয়টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ হিসাবে চলতি শিক্ষাবর্ষেই আবার পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন প্রায় ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের শিক্ষাজà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমদানি করা পাটবীজের ওপর নির্ভরতা কমানো, মূল্য সংযোজিত পাটপণ্যের উৎপাদন বাড়ানো এবং ২০৩১ সালের মধ্যে রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে পাটশিল্প পুনরুজ্জীবনে ২ হাজার ৩২০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প প্রস্তাব করেছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রস্তাবিত প্রকল্পগুলো ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। প্রকল্পগুলোর সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার।
মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্ম সচিব জাহিদ হোসেন বলেন, প্রকল্পগুলোর প্রস্তাব সম্প্রতি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডিতে মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক কুলাঙ্গার ছেলে। সকালের নাস্তায় ডিম ভাজি করে না দেয়ায় ক্ষোভ থেকে মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কুলাঙ্গার তাহসিন আরিফ অর্ণব (৩০)। এতে মা আফিয়া আক্তারের (৬৮) মৃত্যু ঘটে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে ৯/এ সড়কের নিজ বাসার ফ্ল্যাটে নির্মম হত্যাকা-ের শিকার হন আফিয়া।
পুলিশ জানায়, অর্ণব মাদকাসক্ত। দীর্ঘদিন রিহ্যাবে থেকে চিকিৎসা নেওয়ার পর মাসখানেক আগে বাসায় ফেরে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেতে চায়। কিন্তু নাস্তায় ডিম ভাজি না পেয়ে ক্ষোà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এতে ঋণের বোঝা থেকে স্বস্তি পেয়েছেন প্রান্তিক কৃষকরা।
দীর্ঘদিনের ঋণের বোঝা আর খেলাপি হওয়ার কারণে নতুন করে ব্যাংকঋণ না পাওয়ার সংকটে থাকা এসব কৃষকদের ঋণের সুদসহ মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে সরকার।
১০ হাজার টাকা পর্যন্ত ঋণগ্রহণকারী এসব কৃষকের মূল ঋণের ওপর যত টাকাই সুদ বা বকেয়া জমা হয়েছে, এর সম্পূর্ণ আসল ও সুদ মওকুফ করেছে সরকার। বর্তমান সরকারের নির্বাচনী ঠবাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজাতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী দুই সন্ত্রাসবাদী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ১টার দিকে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিম বাকি অংশ পড়ুন...
দ্বিতীয়ত:
ইমাম যায়লায়ী রহমাতুল্লাহি আলাইহি উনার মতে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম ব্যতীত অন্য নেককার ব্যক্তিদের জন্য عَلَيْهِ السَّلَامُ (আলাইহিস সালাম) ব্যবহার জায়েয।
ইবনে আবেদীন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন-
وَقَالَ بَعْضُهُمْ يَجُوزُ لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَشْوَقِ الْعِبَادِ إلٰى مَزِيدِ رَحْمَةِ اللهِ تَعَالٰى، وَمَعْنَاهَا مَعْنَى الصَّلَاةِ فَلَمْ يُوجَدْ مَا يَمْنَعُ مِنْ ذٰلِكَ زَيْلَعِيٌّ. وَالصَّحِيحُ الْجَوَازُ كَمَا ذَكَرَهُ الزَّيْلَعِيُّ فِي كِتَابِ الصَّلَاةِ
অর্থ: “কেউ কেউ বলেছেন, এটি জায়েয। কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয় বাকি অংশ পড়ুন...
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
১ নং মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ
عَنْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصّـِدِّيْقَةِ عَلَيـْهَا السَّلَامُ اَنَّهَا قَالَتْ كُنْتُ اَكُوْنُ نَائِمَةً وَّرِجْلَاىَ بَيْنَ يَدَىْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّـىْ مِنَ اللَّيْلِ فَاِذَا اَرَادَ اَنْ يَّسْجُدَ ضَرَبَ رِجْلَىَّ فَقَبَضْتُّهُمَا فَسَجَدَ
অর্থ: “মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ঘুমিয়ে থাকতাম। আর আমার মহাসম্মানিত ও মহাপবিত্র নà বাকি অংশ পড়ুন...
সুওয়াল:
শিশু বাচ্চার বয়স ৫৪ দিন। শিশু বাচ্চার ছোট ইস্তিঞ্জা (প্রস্রাব) কাপড়ে লাগলে নাপাক হবে কী?
জাওয়াব:
হানাফী মাযহাব মুতাবিক ছেলে ও মেয়ে উভয় শিশুর ছোট ইস্তিঞ্জার হুকুম একই। অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের ইস্তিঞ্জা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। শিশুর বয়স ৫৪ দিন হওয়ার কারণে এ হুকুমে কোনো পরিবর্তন হবে না।
হযরত আসমা বিনতে আবু বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
تَغْسِلُهُ مِنْ ثَوْبِهَا
অর্থ: সে তার কাপড় থেকে তা ধুয়ে ফেলবে। (বুখারী ঠবাকি অংশ পড়ুন...
আত্মসংযম বা রাগ নিয়ন্ত্রণ করা কঠিন কাজ এবং এ সময় ছবর করা এবং মন্দ ব্যবহারকারীকে ক্ষমা করা এক বিশেষ গুণ। যে ব্যক্তি এই গুণ অর্জন করতে পারবে তার জন্য রয়েছে ইহ-পরকালীন কামিয়াবী। অর্থাৎ অবশ্যই স্বীয় শত্রু তার অনুগত হয়ে যাবে এবং সে সর্বকালীন বিপদ-আপদ থেকে মুক্তি লাভ করতে পারবে।
উল্লেখ্য, মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আল-ইমরান শরীফ উনার ১৩৪ নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّـهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
অর্থ: যারা রাগ সংবরণ করেন এবং মানুষকে ক্ষমা করেন (উনারাই মুহসিনীন) আর মহান আল্লাহ পাক বাকি অংশ পড়ুন...












