এক মাসের মধ্যেই ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ হিসাবে চলতি শিক্ষাবর্ষেই আবার পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন প্রায় ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে যেন আরও একটি বছর হারিয়ে না যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ পরিকল্পনা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। অন্যদিকে, দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক ও দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ইংরেজি বিষয়ে। এ বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন, যা মোট অকৃতকার্য শিক্ষার্থীর প্রায় ৪১ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)। এ বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন, যা মোট অকৃতকার্য শিক্ষার্থীর প্রায় ২৩.২৯ শতাংশ।
অর্থাৎ ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- এই দুই বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হতে পারে। বিষয় দুটিতে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় পুনরায় পরীক্ষা আয়োজনেও এ দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে আয়োজন করা হবে। সাত কিংবা ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও শিক্ষার্থীদের প্রস্তুতির পর্যাপ্ত সময় দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। আবার পরীক্ষা বেশি পিছিয়ে গেলে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি কার্যক্রমে প্রভাব পড়তে পারে। এ কারণে এক মাসের বেশি সময় না দিয়ে পরীক্ষার সময় নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সব বিভাগ মিলিয়ে মোট বিষয় রয়েছে ৫৩টি। তবে অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক হিসাব অনুযায়ী পুনরায় পরীক্ষার জন্য প্রায় ৩০টি বিষয়ের প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে। এতে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি ও সময় নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘যারা এক ও দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে, তাদের পরীক্ষা আমরা এক মাসের মধ্যে নিয়ে নেব। তাহলে যেন তাদের আগামী দিনে আর একটি বছর নষ্ট না হয়। এটি হচ্ছে আমাদের পরবর্তী পরিকল্পনা।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিম ভাজি না দেয়ায় ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আধিপত্য বিস্তার নিয়ে বিচ্ছিন্নতাবাদী দুই পক্ষের গোলাগুলি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাসের হার ৫২.১২%; ২২ বছরের মধ্যে সর্বনিম্ন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিনিদের সুর বদলে গেছে’, ভ্যান্সের চিঠি প্রসঙ্গে রেজাই
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরঃ নতুন ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ, আঘাত হানতে পারে কখন-কোথায়
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












