নিজস্ব প্রতিবেদক:
এলপিজি ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান গণমাধ্যমকে জানান, দাবিগুলো নিয়ে আগামী ২৯ তারিখ সকালে বিইআরসিতে গণশুনানি হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে সকালে এলপিজি আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ওই বৈঠক থেকে জানানো হয়, ‘জনগণকে জিম্মি করে এলপিজি ধর্ম বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি প্রধানত শাকসবজি এবং অর্থকরী ফসলের মারাত্মক ক্ষতি করছে। দেশের বিভিন্ন স্থানে সাদা মাছির কারণে বিভিন্ন ধরনের ক্ষতি ও প্রভাব পড়েছে।
বাংলাদেশে সাদা মাছি মূলত বিদেশ থেকে আমদানি করা গাছের মাধ্যমে দেশে প্রবেশ করেছে বলে গবেষকরা ধারণা করেন, এটি কোনো স্থানীয় বা দেশীয় পোকা নয়, এটি একটি আক্রমণাত্মক বিদেশি পোকা (ওহাধংরাব ঝঢ়বপরবং) যা সেন্ট্রাল আমেরিকা বা মধ্য আমেরিকা অঞ্চলের আদি বাসিন্দা।
বাংলাদেশে ঠবাকি অংশ পড়ুন...
দীর্ঘমেয়াদি চর্মরোগ সোরিয়াসিস চিকিৎসায় নতুন সম্ভাবনার আলো দেখাচ্ছেন বাংলাদেশের চিকিৎসক ও বায়োমেডিকেল বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান। বর্তমানে উত্তর আয়ারল্যান্ড এর আল্টার ইউনিভার্সিটি এর বায়োমেডিকেল সায়েন্স ডিপার্টমেন্ট এ ব্রিটিশ সরকারের ডি.এফ.ই স্কলারশিপ এর অর্থায়নে পিএইচডি গবেষণারত এই বিজ্ঞানী দেখিয়েছেন, কেবল ব্যয়বহুল ওষুধ নয়-বরং জীবনযাপনের সাধারণ কিছু পরিবর্তনই সোরিয়াসিসের বায়োলজিক চিকিৎসার কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সোরিয়াসিসে ভুগে থাকেন। অনেক ক্ষেত্রে সাধারণ চিকিৎসায় ফল à বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (১৩ অক্টোবর) জারি করা পরিপত্রে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের বিজ্ঞাপনের হার প্রচারসংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
এসব পত্রিকার প্রচারসংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪৫০ টাকা। প্রচারসংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৭ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজার পর্যন্ত ৫ টাকা করে বাড়বে।
প্রচারসংখ্যা ৯০ হাজারের বেশি হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৪ টাকা করে বাà§ বাকি অংশ পড়ুন...
নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক বিদেশি পর্যটকসহ আটকা পড়েছেন ৯ বাংলাদেশিও। দেশটির গোর্খা জেলার জগৎ গ্রামে আটকে থাকা এসব পর্যটক হেলিকপ্টারে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। বন্যায় বিদ্যুৎ ও বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধীরে ধীরে কমে আসছে খাবারের মজুতও।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আটকে পড়া বাংলাদেশি পর্যটক শাহাদাত হোসেন তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, ‘ সোমবার থেকে আমরা এই স্থানে আটকা পড়ে আছি। গ্রামের ওপরের দিক থেকে আকস্মিক বন্যার বাকি অংশ পড়ুন...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতি সশস্ত্র যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। বিমান চলাচলে বিঘ্ন ও বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সারির পাশাপাশি দীর্ঘ মেয়াদে প্রবাসী আয়, জ্বালানি সরবরাহ ও রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিকে দুই দিক থেকে চাপে ফেলছে। একদিকে প্রবাসী আয় কমে যাওয়ার আশঙ্কা, অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধির ঝুঁকি।
সাংবাদিক তানিম আহমেদের বিশ্লেষণে বলা হয়েছে, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। দেশটি বাংলাদেশà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নেপালের গ-কী প্রদেশের পার্বত্য জেলা গোর্খায় এক হড়পা বানে ৩৫টিরও বেশি বাড়ি ও কয়েকটি সেতু ভেসে গেছে এবং একটি পানিবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত রোববার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামে হঠাৎ একটি ভূমিধসের পর বুধি গ-কী নদীতে হড়পা বান সৃষ্টি হয়। নেপালের কর্তৃপক্ষ ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
দেশটিতে দেড় মাস আগে ভয়াবহ হড়পা বানের এক ঘটনায় হাজার হাজার অধিবাসীর মৃত্যু ও ব্যাপক ক্ষয়কà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে ইসাইয়াসের প্রভাবের পাশাপাশি মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে আরেকটি শক্তিশালী ঝড়- হারিকেন সাইমন। গত শনিবার ভোরে ঝড়টি শক্তি বাড়িয়ে ক্যাটাগরি ৪ হারিকেনে পরিণত হয়েছে।
এনএইচসি জানিয়েছে, সাইমনের সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটারে পৌঁছেছে। ঘণ্টায় ২০৯ কিলোমিটার বা তার বেশি গতির বাতাসসহ ঝড়কে সাধারণত বড় ধরনের হারিকেন হিসেবে বিবেচনা করা হয়।
সাইমনের প্রভাবে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। জালিসকো উপকূল এবং মিচোয়াকান, কোলিà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়েছে মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা। স্থানীয় সময় গত মঙ্গলবার ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পে ধসে পড়া ঘরবাড়ির স্তূপের নিচে এখনও বহু অধিবাসী আটকা পড়ে আছে। যাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা।
প্রাণঘাতী এই ভূমিকম্পে দুই শতাধিক মানুষ আহত হয়েছে যাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উপজেলা পরিষদের ইউএনও ও প্রশাসকদের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি কার্যবিবরণীতে উল্লেখ করতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে সন্ত্রাসী ইসরায়েল গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় ধসের চরম ঝুঁকিতে পড়তে পারে বলে সিআইএ-এর এক গোপন মূল্যায়নে সতর্ক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) ড্রপ সাইট নিউজের বরাতে আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।
‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ বা ‘ভিতর থেকে ভাঙন’ শীর্ষক এই গোপনীয় মূল্যায়নে বলা হয়েছে যে আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে ঘিরে তারা এক চরম অস্থিরতার মুখোমুখি। সিআইএ-এর রেড সেল নামের একটি বিশেষ ইউনিট গত আগস্টে প্রতিবেদনটি তৈরি করে।
ড্রপ সাইট নিউজ এই বিষয়ে সিআই বাকি অংশ পড়ুন...












