আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে বিভিন্ন দেশের সরকারপ্রধান যখন বক্তব্য দিচ্ছিলো, তখন নিজের মোবাইলে ব্যস্ত থাকতে দেখা গেছে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্য চলার সময় তাকে ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে ধারণ করা একটি প্রামাণ্যচিত্রে দেখা যায়, আল-শারা নিজের আসনে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। একপর্যায়ে তাকে ইনস্টাগ্রাম স্ক্রল করে রিলস দেখা ও সেগুলো অন্যদের কাছে পাঠাতেও দেখা যায়। এ à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আজাদ জম্মু-কাশ্মীরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ নাজিব নাকি। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) মনোনীত নাজিব নাকি ৫ বছর মেয়াদে সেখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মনোনীত প্রার্থী চৌধুরী লতিফ আকবরকে পরাজিত করে জয় নিশ্চিত করেন। আজাদ জম্মু কাশ্মীরের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাজিব নাকি ৩২ ভোট পান। এর মধ্যে আছে পিএমএলএনের আইন প্রণেতাদের ৩১ ভোট এবং জম্মু কাশ্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে আরও বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে দেশের মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ‘ব্রেইন ড্রেইন’ বা মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে।
রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি শিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ঠবাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
বেড়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা ও পদ্মা নদীর তলদেশে উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘ইংলিশ কাটার’ মেশিন বসিয়ে ভূ-অভ্যন্তরের কাঠামো ভেঙে তছনছ করে অবাধে তোলা হচ্ছে বালু। তুলনামূলক বেশি লাভজনক হওয়ায় স্থানীয় প্রশাসনের বারবার অভিযানের পরও থামানো যাচ্ছে না এই অনৈতিক কর্মকা-। নদী তলদেশের ১৫ থেকে ২০ ফুট গভীর থেকে বালু তোলায় ভূস্তর ও নদীর স্বাভাবিক সমতল বা ‘বেড লেভেল’ এলোমেলো হয়ে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকের শেষের দিকে পাবনা অঞ্চলে যান্ত্রিক শক্তি প্রয়োগ করে নদী থেকে বালু উত্তোলন শুরু হয়, যা পরে সিরাজগঞ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বোরো মৌসুমে ইউরিয়া সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ নৌপথ এড়িয়ে বিকল্প উৎস থেকে সার আমদানির জোর তৎপরতা চালাচ্ছে সরকার। হরমুজ প্রণালী এবং বাব আল-মান্দেব প্রণালীর মতো উচ্চ ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথগুলো এড়িয়ে চলতে সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোর আওতায় রাশিয়া, ব্রুনাই এবং মালয়েশিয়া থেকে সার সংগ্রহের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা 'জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিনটর্গ', মালয়েশিয়ার 'পেট্রোনাস কেমিক্যালস' এবং ব্রুনাইà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এই সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে প্রঠবাকি অংশ পড়ুন...
সারা দেশের আদালতে বিচারাধীন মামলা ৩০ লাখের কোটা পেরিয়েছে অনেক আগেই। প্রতিদিন যোগ হচ্ছে নতুন মামলা। অথচ মামলার নিষ্পত্তিকারী সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টই বন্ধ থাকছে বছরের অর্ধেক সময়।
সুপ্রিম কোর্টের ২০১৮ সালের ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যায়, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮১ দিন ছুটি থাকবে। মাত্র ১৮৪ দিন খোলা থাকবে দেশের সর্বোচ্চ আদালত। ১৮১ দিনকে ৩০ দিন করে ধরলে ৬ মাস।
অবকাশকালীন ও সরকারি ছুটিসহ সব মিলিয়ে ২০১৫ সালে ১৮০ দিন, ২০১৬ সালে ১৮৬ দিন ও ২০১৭ সালে ১৭৪ দিন সুপ্রিম কোর্ট বন্ধ ছিল।
সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোরà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডলার বা বৈদেশিক মুদ্রা ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা আ্যাকাউন্ট (এনআরটিএ) বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে আমদানি-রপ্তানির অর্থ টাকায় নিষ্পত্তি করা যাবে। বৈদেশিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমাতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন ব্যবস্থায় আমদানিকারকের কাছ থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরে ওই হিসাব থেকে বাংলাদেশের রপ্তানিকারক বাকি অংশ পড়ুন...
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নোটিশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে গভর্নিং বডির অনুমোদন, চার বছরের চুক্তিপত্র এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই দীর্ঘদিন ‘শিক্ষা ছুটি’র নামে অনুপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ আলী বাবু। এ ছাড়া দুর্নীতি ও ফৌজদারি মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় প্রতারণামূলকভাবে এবং অবৈধ সুবিধা নিয়ে সরকারি এমপিওভুক্ত পূর্ণ বেতন-ভাতাদি উত্তোলন ও আত্মসাৎ করেছেন, যা সরকারি অর্থের অপচয়ের শামিল।
নোটিশে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানে অনুপস্থি বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে নিউইয়র্কে Education House at UNGA 81 আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে হবে। এ কারণে প্রাথমিক শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক শিক্ষা প্রযুক্তি বিষয়ে প্রশঠবাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে নিউইয়র্কে Education House at UNGA 81 আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে হবে। এ কারণে প্রাথমিক শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক শিক্ষা প্রযুক্তি বিষয়ে প্রশঠবাকি অংশ পড়ুন...
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটাà বাকি অংশ পড়ুন...












