যমুনা ও পদ্মা থেকে বালু উত্তোলনে হুমকিতে কাঠামো, বাঁধ ও গ্রিড লাইন
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বেড়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা ও পদ্মা নদীর তলদেশে উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘ইংলিশ কাটার’ মেশিন বসিয়ে ভূ-অভ্যন্তরের কাঠামো ভেঙে তছনছ করে অবাধে তোলা হচ্ছে বালু। তুলনামূলক বেশি লাভজনক হওয়ায় স্থানীয় প্রশাসনের বারবার অভিযানের পরও থামানো যাচ্ছে না এই অনৈতিক কর্মকা-। নদী তলদেশের ১৫ থেকে ২০ ফুট গভীর থেকে বালু তোলায় ভূস্তর ও নদীর স্বাভাবিক সমতল বা ‘বেড লেভেল’ এলোমেলো হয়ে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকের শেষের দিকে পাবনা অঞ্চলে যান্ত্রিক শক্তি প্রয়োগ করে নদী থেকে বালু উত্তোলন শুরু হয়, যা পরে সিরাজগঞ্জ হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। পাবনার নদ-নদী থেকে কী পরিমাণ বালু উত্তোলনের ফলে তলদেশে কতটা ফাঁকা বা শূন্যতার (ভ্যাকুয়াম) সৃষ্টি হয়েছে, তা পরিমাপ করা হয়নি। স্থানীয় প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে ড্রেজার আটক এবং জরিমানা করলেও কিছুদিন পর পরিস্থিতি আবার আগের রূপ নেয়। এদিকে বালু উত্তোলনের পেছনে কাজীরহাট নৌ-ফাঁড়ির পুলিশ ও ইনচার্জের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, পদ্মা ও যমুনা নদী থেকে স্থানীয় প্রভাবশালী দুই রাজনৈতিক নেতা ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রি করছেন। তারা ইংলিশ কাটার মেশিনে প্রতি রাতে লাখের বেশি ঘনফুট বালু তুলছেন। এতে নদীর তীর সংরক্ষণ বাঁধ, রেলস্টেশন এবং পূর্ব-পশ্চিম জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার নদীভাঙনের মুখে পড়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, যমুনা নদীর নাটানখোলা, কাজীরহাট ফেরিঘাট ও ঢালানচর রেলস্টেশনের অদূরে পদ্মা নদীতে প্রতি রাতে বালু তুলে কার্গোজাহাজে করে দেশের দক্ষিণাঞ্চলে পাঠানো হচ্ছে। এতে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে, নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হওয়ায় গত তিন বছরে অন্তত ৫০০ বসতবাড়ি, প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, কবরস্থান, মসজিদ, মন্দির ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
বেড়ার নাটানখোলায় অবস্থিত পূর্ব-পশ্চিম জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের মাত্র ১৫০ মিটার দূর দিয়ে যমুনা প্রবাহিত হচ্ছে। বালু উত্তোলনের ফলে পুরো জাতীয় গ্রিডের টাওয়ারটি এখন চরম ঝুঁকিতে। একই সঙ্গে কাজীরহাট ফেরিঘাট ও পাবনা-ঢালানচর রেলপথের দিকে নদী ক্রমশ সরে আসছে। এসব অবৈধ কর্মকা-ে স্থানীয় বিএনপি নেতা জুয়েল ফকির ও বাতেন ফকির জড়িত বলে অভিযোগ রয়েছে। নৌ-পুলিশের সহায়তায় এসব চলছে বলেও দাবি স্থানীয়দের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)