নিজস্ব সংবাদদাতা:
উত্তরে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে।
বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদের এ তথ্য জানান তিনি।
আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী মাসে বেক্সিমকোর পাঁচ বছর মেয়াদি ইসলামিক বিনিয়োগ বন্ড গ্রিন সুকুকের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। মেয়াদ প্রায় ফুরিয়ে আসায় বন্ডটির বকেয়া ২ হাজার ৮০০ কোটি টাকা পরিশোধ নিয়ে জটিল পরিস্থিতিতে পড়েছে সংস্থাটি।
সরকারি-বেসরকারি মিলিয়ে ২২টি ব্যাংক ও তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের এই বন্ডে বিনিয়োগ রয়েছে। ফলে সময়মতো অর্থ পরিশোধের এই সংকট শেষপর্যন্ত খেলাপিতে রূপ নিলে পুরো আর্থিক খাতে খেলাপি বিনিয়োগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুধ ও গোশত উৎপাদন বাড়ানো, গবাদিপশুর উন্নত জাত সম্প্রসারণ, রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের সেবা বাড়াতে প্রাণিসম্পদ খাতে প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। চিড়িয়াখানা আধুনিকায়ন থেকে শুরু করে ভেটেরিনারি হাসপাতাল নির্মাণ, কৃত্রিম প্রজনন ও হাঁস-মুরগির খামারের সক্ষমতা বাড়ানো- এমন নানা লক্ষ্য নিয়ে ৩৪টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তবে এসব প্রকল্পের অধিকাংশ এখনো অনুমোদন পায়নি। কোনোটি মূল্যায়নের পর্যায়ে, আবার কোনোটি সংশোধন ও যাচাই-বাছাইয়ের মধ্যে রয়েছে।
প্রাণিজাত খাদ্যের মà বাকি অংশ পড়ুন...
সোমবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক এ ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু এ ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ঘোষণাটিতে সমর্থন জানিয়েছিল।
এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় উদ্যোগটির অংশীদাররা।
ঘোষণায় সমর্থন দিয়ে বাকি অংশ পড়ুন...
এসআইডিপি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প ব্রিফে উল্লেখ করা হয়েছে, প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে ডিপিপি প্রস্তুত করা হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হওয়ায় সংসদ সদস্যদের ডিও লেটারের ভঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এবং শিক্ষানবিস বা একেবারে নতুনদের জন্য ৩০ হাজার টাকা বেতন প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের গ্রেড অনুযায়ী সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা করা প্রস্তাব করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পোশাকশ্রমিকদের জন্য গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধির মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার এসঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মৃত্যুদ-ের সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রতিমন্ত্রীর কাছে হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশ মিশনে আবেদনের ব্যাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অনিয়ম, জালিয়াতি ও নামে-বেনামে ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ অর্থ বের করে নেয়া হয়েছে। ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায়- এসব অর্থ আদায়ও কঠিন হয়ে পড়েছে। ফলে নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত পাচ্ছেন না হাজার আমানতকারী। এবার তাদের পাওনা পরিশোধে জনগণের করের টাকায় গড়া সরকারি তহবিলের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্à বাকি অংশ পড়ুন...
খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
“আর (আমার মহাসম্মানিত হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমি আপনার যিকির, আলোচনা, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক বুলন্দ থেকে বুলন্দতর করেছি।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আলাম নাশরহ শরীফ: ৪)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধু খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি নন; এছাড়া যত শান-মান, বà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন অধিদপ্তরে বদলি ও পদায়নে ঘুষের হার এলাকাভেদে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও এনফোর্সমেন্ট অভিযানে এমন ঘুষবাণিজ্যের তথ্য উঠে আসে। কিন্তু দেড় বছর দুদকের সেই অনুসন্ধান রহস্যজনকভাবে আটকে আছে। এখনো তদন্তই শুরু হয়নি।
বন অধিদপ্তরে বদলি ও পদায়ন ক্ষেত্রে কোন পদে কত টাকা দিতে হবে, তা নির্ধারিত। বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে প্রথম শ্রেণির এলাকায় দুই বছরের জন্য পদায়ন পেতে দিতে হয় ৫০ লাখ টাকা। দ্বিতীয় শ্রেণির এলাকায় ৩০ লাখ এবং তৃতীয় শ্রেণির এলাকায় ২০ লাখ টাকà বাকি অংশ পড়ুন...












