পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মৃত্যুদ-ের সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রতিমন্ত্রীর কাছে হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশ মিশনে আবেদনের ব্যাপারে জানতে চান।
জবাবে সাংবাদিকের কাছে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, কে আবেদন করেছেন? সাংবাদিক শেখ হাসিনার নাম বললে প্রতিমন্ত্রী বলেন, 'আচ্ছা মানে, একটু হাস্যকর। কীভাবে আবেদন করেছেন? কোন ল' ফার্ম? কোথাকার ল' ফার্ম?'
সাংবাদিক ল ফার্ম হিসেবে ম্যাট্রিক্স চেম্বারসের নাম উল্লেখ করলে প্রতিমন্ত্রী বলেন, 'দেখেন প্রথমে আমি ল ফার্মকে বলব, তোমার ক্লায়েন্ট সম্পর্কে আগে জেনে নাও। তোমাদের ক্লায়েন্ট একজন টেরোরিস্ট, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। বছরের পর বছর ধরে তিনি হাজার মানুষ গুম ও বিচার বহির্ভূতভাবে খুন করেছেন। তারপর তো পালিয়ে যাওয়ার আগে দেড় মাসে প্রায় দেড় হাজার মানুষ বা আরো বেশি হত্যা করেছেন।'
প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশ টেরোরিস্টকে পাসপোর্ট দেয় না, বরং হ্যান্ডওভার চায়।'
তিনি বলেন, 'তার সাজা হয়ে গেছে। তিনি মানুষ মেরে দেশ থেকে পালিয়েছেন। তো ভাগিয়া গেছে যে, সে কীভাবে আসবে? তার ফিরে আসার ইতিহাস নেই, ভাগিয়া যাওয়ার ইতিহাস আছে।'
'সে আসা তো দূরের কথা, এগুলা হাস্যকর। একটা টেরোরিস্ট কীভাবে আসবে? তবে টেরোরিস্টকে এক্সট্রাডিশন ট্রিটি [বন্দি বিনিময় চুক্তি] আছে, ওই ট্রিটির মাধ্যমেই হ্যান্ডওভার চাওয়া হবে। নানার বাড়ি বেড়াইতে তো আসবে না', যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'তাকে তো ওখান থেকে নিয়ে প্লেনে তুলে নজরদারির মাধ্যমে নিয়ে আসা হবে, হ্যান্ডওভার করবে। নিয়েই তো সেন্ট্রাল জেলে যাবে ওখান থেকে এবং কার্যকর হবে সাজা।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্যটকের পদচারণে স্বস্তি ফিরেছে নারিকেল দ্বীপে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












