ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এবং শিক্ষানবিস বা একেবারে নতুনদের জন্য ৩০ হাজার টাকা বেতন প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের গ্রেড অনুযায়ী সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা করা প্রস্তাব করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পোশাকশ্রমিকদের জন্য গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধির মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার এসব তথ্য জানান। এ দিন দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়।
শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিকদের কাজের ধরন ও মান অনুযায়ী বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১ এর জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২ এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩ এর জন্য ৩৮ হাজার টাকা, গ্রেড-৪ এর জন্য ৩২ হাজার টাকা এবং একেবারে নতুনদের জন্য ৩০ হাজার টাকা মজুরি প্রস্তাবনা আমরা জমা দিয়েছি।
মজুরি বৃদ্ধির দাবিতে গত মাসে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। গত বুধবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তখন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। ওই বছরের ১২ নভেম্বর এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্যটকের পদচারণে স্বস্তি ফিরেছে নারিকেল দ্বীপে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












