টাকা লুটেছে প্রভাবশালীরা, আমানত ফেরাতে এবার জনগণের করের টাকায় হাত!
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
অনিয়ম, জালিয়াতি ও নামে-বেনামে ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ অর্থ বের করে নেয়া হয়েছে। ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায়- এসব অর্থ আদায়ও কঠিন হয়ে পড়েছে। ফলে নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত পাচ্ছেন না হাজার আমানতকারী। এবার তাদের পাওনা পরিশোধে জনগণের করের টাকায় গড়া সরকারি তহবিলের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ পরিশোধে জরুরি ভিত্তিতে ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বাকি পাঁচ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এ অর্থের জন্য পৃথক প্রস্তাব পাঠানো হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো এক চিঠিতে এ অর্থ চেয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে যাঁরা ঋণের নামে অর্থ বের করে নিয়েছেন, তাঁদের কাছ থেকে তা আদায় করতে না পারায় এখন আমানতকারীদের পাওনা মেটানোর জন্য সরকারের অর্থের প্রয়োজন হচ্ছে। শেষ পর্যন্ত এই অর্থের জোগান আসবে জনগণের করের টাকা থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












