নিজস্ব প্রতিবেদক:
২০০৯ থেকে ২০১২ সালের ঋণ অনিয়মের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। ওই সময়ে ব্যাংকটির চার শাখায় অনিয়মের মাধ্যমে বিতরণ করা ৪ হাজার ৪২৪ কোটি ৯৩ লাখ টাকার ঋণের বড় অংশ এখনও আদায় হয়নি। এর প্রভাব পড়েছে ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থায়। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৫৩ কোটি টাকা, যা মোট ঋণের ৬৪.৪৯ শতাংশ। একই সঙ্গে প্রভিশন ঘাটতি ৫ হাজার ৫১ কোটি এবং মূলধন ঘাটতি ৫ হাজার ১৪৮ কোটি টাকা।
ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৩ সালে বেসিক ব্যাংকের লোকসান ছিল ৪১৬ কোটি টাকা। চলতি বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত লোকসানের পà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। প্রতিভরি সোনার দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনà বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী স্মরণে নির্মম এই হত্যাকাণ্ডের বিচারিক দিক তুলে ধরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা মনে করত অপরাধ করে তারা পার পেয়ে যাবে। কিন্তু অপরাধীকে বিচার ও শাস্তির মুখোমুখি হতে হয়, হত্যা মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় আমাদের অবস্থান হচ্ছà§ বাকি অংশ পড়ুন...
প্রকল্পটির শুরুর পর থেকেই পারমাণবিক ভীতি, ব্যয় এবং কর্মকর্তা-বিশেষজ্ঞদের ভূমিকা নিয়ে নানা অভিযোগ ও প্রচারণা হয়েছে। সর্বশেষ এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞ ড. জাহেদুল হাসানের বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অভিযোগ প্রচার করা হচ্ছে। প্রকল্পের গুরুত্বপূর্ণ সময়ে এসব প্রচারণাকে নেতিবাচকভাবে দেখছেন রূপপুরে কর্মরত প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের অনেকে।
এসব অভিযোগের বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের সঙ্গে সোমবার (৫ অক্টোবর) যোগাযোগ করা হলে তিনি বলà§ বাকি অংশ পড়ুন...
মামলার নথি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ের নির্ধারিত স্থানে অবস্থানের পর দুই বিমানকর্মীর জুতা তল্লাশি করা হয়। এ সময় জুতার ভেতরে বিশেষ কায়দায় রাখা ৮০টি সোনার বার পাওয়া যায়।
উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে সোনার ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। সিআইআইডির তথ্য অনুযায়ী, এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২ বাকি অংশ পড়ুন...
অক্টোবরে প্রোপেনের সৌদি সিপি প্রতি টন ৬৮০ ডলার এবং বিউটেনের ৭৩০ ডলার। দাম সমন্বয়ের ক্ষেত্রে প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি টন ৭১২ দশমিক ৫০ ডলার বিবেচনায় নিয়েছে বিইআরসি।
সেপ্টেম্বরে প্রোপেনের সৌদি সিপি ছিল প্রতি টন ৬২৫ ডলার ও বিউটেন ৬৬০ ডলার। ওই মাসে গড় সৌদি সিপি ছিল প্রতি টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার। সে হিসাবে এক মাসে গড় সৌদি সিপি প্রতি টনে ৬৪ দশমিক ৭৫ ডলার বেড়েছে।
অক্টোবরের মূল্য সমন্বয়ে এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম প্রতি টন ২৫০ ডলার বিবেচনায় নিয়েছে বিইআরসি। যদিও সেপ্টেম্বরে এ খাতে ধঠবাকি অংশ পড়ুন...
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৮১ জন, গুলশান বিভাগে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন ও গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইলফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক ও ৯ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া, একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে অটোগ্যাসের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবর, ২০২৬ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৮à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে০৫৮২) অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত দুই বিমানকর্মী হলেন- মানিক মিয়া ও মিজানুর রহমান। তারা এমিরেটস এয়ারলাইন্সের এয়ঠবাকি অংশ পড়ুন...
সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ৬১টি শিশু ও ৭৩ জন নারী রয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০৬ জনই পথচারী, যা মোট নিহতের ২৫ দশমিক শূন্য পাঁচ শতাংশ।
যানবাহন বিবেচনায় সড়কে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল, যা প্রায় ৩৪ দশমিক ৮৪ শতাংশ। এতে অন্তত ১৩৯ জন প্রাণ হারান, যা সড়কে মোট মৃত্যুর প্রায় ৩২ দশমিক ৮৬ শতাংশ।
একই সময়ে নৌপথে ১১টি দুর্ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে ১৬ জন নিহত হন। এছাড়া চারজন এখনও নিখোঁজ রয়েছেন। এ ছাড়া, রেলপথে ২৩টি দুর্ঘটনায় সেপ্টেম্বর মাসে অন্তত ১৯ জন প্রাণ হারান।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন বà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইলিশ আহরণ নিষিদ্ধ করার সময়ে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
দেশের ৩৮ জেলার ১৬৮টি উপজেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারকে মানবিক সহায়তা হিসেবে এসব চাল বরাদ্দ দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে গত ২৮ সেপ্টেম্বর জারি করা এক সরকারি আদেশে এ বরাদ্দ দেওয়া হয়। এতে পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়ার কথা বলা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন (৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত) ইলিশ আহরণে বিরত থাকবে বাকি অংশ পড়ুন...
এর আগে বিদায়ী সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
এদিকে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে রাজধানীসহ দেশজুড়ে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) ঢাকাসহ দেশের ১৬ জেলায় ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোয় ওই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২৩টি টিমের একযোগে ঠবাকি অংশ পড়ুন...












