নিজস্ব প্রতিবেদক:
আমন মৌসুমের শুরুতে দেশজুড়ে সারের অস্বাভাবিক ঘাটতি ও চড়া দামের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। সরকারের পক্ষ থেকে গুদামে পর্যাপ্ত মজুত থাকার তথ্য তুলে ধরা হলেও, মাঠপর্যায়ে মিলছে না প্রয়োজনীয় সার। উল্টো খুচরা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে চাষিদের।
মাঠপর্যায়ের চিত্র বলছে, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সার না পেয়ে কুড়িগ্রামে কৃষকদের গুদাম ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কৃষকেরা অভিযোগ করছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা বেশিতে খুচরা দোকান থেকে স বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আপাতত গ্যাস সরবরাহ বাড়ছে না। এলএনজিবাহী জাহাজ না আসায় সামিট পাওয়ার লিমিটেডের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমিয়ে দিতে নির্দেশনা দিয়েছে পেট্রো বাংলা। এর ফলে গ্যাস সংকট অব্যাহত থাকবে।
আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সংকট যেন কাটছে না। নতুন একটি জাহাজ পৌঁছানোর পর গতকাল শনিবার থেকে আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালটি চালু হয়েছে। তবে একই সময়ে দেশীয় সামিট গ্রুপের ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে অর্ধেকে নেমেছে। ফলà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে গ্রিড পরিচালনা ও বিদ্যুৎ লেনদেনের হিসাব-নিকাশ নিষ্পত্তির জন্য বাংলাদেশের ওপর নতুন করে সেটেলমেন্ট নোডাল এজেন্সি (এসোএনএ) চার্জ আরোপ হতে যাচ্ছে। প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ০.০০৫ ভারতীয় রুপি হারে এ চার্জ দিতে হবে।
বিদ্যুতের মূল দামের (ট্যারিফ) থেকে আলাদা হিসেবে যুক্ত হবে এসএনএ চার্জ। গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং, বিদ্যুতের হিসাব-নিকাশ ও আন্তঃসীমান্ত বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির ব্যয় মেটাতে এই চার্জ নেওয়া হয়।
এ বিষয়ে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনট বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
দেশের অর্থনীতির আকারের তুলনায় বাংলাদেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ এখনো সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের বাণিজ্য ঘাটতি বর্তমানে ২৭ বিলিয়ন ডলারেরও বেশি এ বিষয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আমদানি রপ্তানির তুলনায় বেশি। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হয়। এতে সরকার আর্থিক ক্ষতির মুখে পড়ে।
এলএনজির পাশাপাশি জ্বালানি তেল নিয়েও বড় চাপ তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তায় আমদানি ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা দেয়। সরকার এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।
এটি ছিল নতুন বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) টানা সাড়ে পাঁচ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। চলতি বছরের ৩ মার্চ সর্বশেষ উৎপাদনে থাকা কারখানাটি পরদিন ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তবে কারখানাটির কর্মকর্তারা আশা করছেন, চলতি মাসেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, এরপর আবারও উৎপাদনে যাবে সিইউএফএল।
সিইউএফএলের উপব্যবস্থাপক (প্রশাঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দেশে তীব্র গ্যাস সংকট, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ঘাটতি এবং এলএনজি, কয়লা ও জ্বালানি তেল আমদানিতে বাড়তে থাকা ব্যয়ের মধ্যে দেশীয় কয়লা উত্তোলনে জোর দিচ্ছে সরকার। আমদানি নির্ভরতা কমিয়ে বিদ্যুৎকেন্দ্রে দেশীয় কয়লার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা দেশীয় কয়লা উত্তোলনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সরকারের যুক্তি, দেশে মজুদ থাকা কয়লা কাজে লাগানো গেলে আমদানি নির্ভরতা কমবে, কয়লা পরিবহনে বৈদেশি বাকি অংশ পড়ুন...
বিরোধীদল প্রসঙ্গে প্রতিমন্ত্রী নুর বলেন, বিদুৎ সমস্যা নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব গ্যাস সীমিত। বিদুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে বিদেশিদের বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে বিদুৎ উৎপাদন করতে হয়। বিদুৎ উৎপাদন করতে কয়লা ও গ্যাস লাগে ফলে এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় ডলারে। এসব বিদেশি মুদ্রা দিয়েই কেনাকাটা করতে হয়। তিনি আরও বলেন, বিগত সময় আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে খুব বেশি বিদেশি মুদ্রা নাই। যে কারণে সরকারকে বিদেশি মুদ্রা রà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্ত আছে। যে সংকটের কথা বলা হচ্ছে তা পরিকল্পিত ষড়যন্ত্র।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, যারা সার সংকটের ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। উৎপাদিত পেঁয়াজ স্টোরেজ করার ব্যবস্থা করছে সরকার। এতে তিন লাখ টন পেঁয়াজ স্টোরেজ করা যাবে।
তিনি বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণ কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা সৎ, দক্ষ, তাদের আমরা আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই।
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, ফ্যাঠবাকি অংশ পড়ুন...












