৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২২ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) টানা সাড়ে পাঁচ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। চলতি বছরের ৩ মার্চ সর্বশেষ উৎপাদনে থাকা কারখানাটি পরদিন ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তবে কারখানাটির কর্মকর্তারা আশা করছেন, চলতি মাসেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, এরপর আবারও উৎপাদনে যাবে সিইউএফএল।
সিইউএফএলের উপব্যবস্থাপক (প্রশাসন) সমীরণ মারমা বলেছে, গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। চলতি মাসে গ্যাস সরবরাহ পাওয়ার কথা রয়েছে। পূর্ণমাত্রায় উৎপাদন চালু রাখতে প্রতিদিন ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস প্রয়োজন হয়। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় গ্যাস বরাদ্দ না পাওয়ায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
দেশের কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ এই কারখানাটি বন্ধ থাকায় প্রতিদিনই সম্ভাব্য বিপুল পরিমাণ ইউরিয়া উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এতে একদিকে রাষ্ট্রীয় রাজস্বে প্রভাব পড়ছে, অন্যদিকে সারের চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। উৎপাদন বন্ধ থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, নিরাপত্তা ব্যবস্থা, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং অন্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। ফলে উৎপাদন না থাকলেও ব্যয় অব্যাহত থাকায় লোকসানের পরিমাণ প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)