নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের কারখানাগুলোতে আবার উৎপাদনের গতি ফিরতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে বয়লার ও ভারী যন্ত্রপাতি সচল হওয়ায় কারখানাগুলোতে কাজের চাপও বেড়েছে। দীর্ঘদিন উৎপাদন ব্যাহত হওয়ার পর অর্ডার অনুযায়ী জমে থাকা কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।
তবে উদ্যোক্তারা বলছেন, উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরলেও গত কয়েক মাসের ক্ষতি কাটিয়ে উঠতে আরও সহায়তা প্রয়োজন। বিশেষ করে ব্যাংক থেকে সহযোগিতা এবং বকেয়া গ্যাস ও বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ চান তারা।
শিল্প পà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীতে এখন শুধু বসবাসের জন্য নয়, মৃত্যুর পর শায়িত হওয়ার জায়গাও হয়ে উঠেছে অত্যন্ত মূল্যবান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন বনানী কবরস্থানে বর্তমানে ৯ হাজারের বেশি কবর রয়েছে। নতুন জায়গা না থাকায় পুরনো কবরের ওপরই নির্দিষ্ট সময় পর নতুন মরদেহ দাফন করা হচ্ছে। একটি স্থায়ী কবর পুনর্ব্যবহার করে নতুন দাফনের জন্য নির্ধারিত ফি ৫০ হাজার ৫০০ টাকা। অন্যদিকে কবর ১৫ বছরের জন্য সংরক্ষণ করতে খরচ প্রায় ৩ কোটি টাকা। ২৫ বছরের জন্য সংরক্ষণে ব্যয় প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
তবে এই দামকেও অস্বাভাবিক মনে করছেন নঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করতে নির্দেশনা আছে সরকারের। সরকার বিদ্যুৎ সাশ্রয় করার অজুহাতে এই পদক্ষেপ নিলেও ব্যবসায়ীরা বলছেন এতে তাদের বিক্রি প্রায় ৩০ শতাংশ কমে গেছে।
গত আগস্টে সারা দেশের দোকান, বাজার ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় সরকার। আগে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা যেত।
দীর্ঘদিনের মূল্যস্ফীতিতে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এর মধ্যে কেনাকাটার সময় কমে যাওয়ার প্রভাব পড়েছে বিক্রিতেও। অথচ দোকানভাড়া, কর্মীদের বেতনসহ অন্যান্য খরচ আগের মতোই আছে, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। ফলে বিক্রি কমার পাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের সন্ধান দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে বাহিনীটি।
গতকাল জুমুয়াবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ও এসআরবির পà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত ও নিরাপদে জাতীয় গ্রিডে যুক্ত করতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সরাসরি কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ সদরদপ্তরে সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই সহযোগিতার আহ্বান জানান। বৈঠকে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার বৃদ্ধি, নিরাপত্তা কাঠামো সুসংহত করা এবং কারিগরি সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা à বাকি অংশ পড়ুন...
বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৫০ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃতী শিক্ষার্থীদের এ ধরনের সংবরà বাকি অংশ পড়ুন...
শরীরের সার্বিক সুস্থতায় কিডনি জটিল ও কেন্দ্রীয় ভূমিকা পালন করে। শারীরিক কর্মক্ষমতার জন্য কিডনির গুরুত্ব অপরিহার্য। তাই কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। সবাইকেই জানতে হবে কিডনি ভালো রাখার উপায়।
মানবদেহের কোমরের কিছুটা ওপরে দুই পাশে দুটি কিডনি থাকে। পরিণত বয়সে একটি কিডনি ১১-১৩ সেমি লম্বা, ৫-৬ সেমি চওড়া এবং ৩ সেমি পুরু হয়। একটি কিডনির ওজন প্রায় ১৫০ গ্রাম। তবে বাম কিডনিটি ডান কিডনি অপেক্ষা একটু বড় ও কিছুটা ওপরে থাকে। প্রতিটি কিডনি প্রায় ১২ লাখ নেফ্রন দিয়ে তৈরি। নেফ্রন হলো কিডনির কার্যকর ও গাঠনিক একক। কোনো কারà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ব্যস্ত মহাখালী এলাকায় দীর্ঘদিনের যানজট ও সড়ক দখলের চিত্র চিরচেনা। যানজট ও ভোগান্তি কমাতে শুরু হয়েছে বড় ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা উদ্যোগ। টার্মিনাল ও প্রধান সড়কে দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থাকা বন্ধ করে অপেক্ষমাণ বাসগুলো সরিয়ে নেয়া হচ্ছে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে। নতুন ব্যবস্থায় যাত্রার সর্বোচ্চ ৪৫ মিনিট আগে বাস টার্মিনালে ঢুকবে, যাত্রী তুলবে এবং দ্রুত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রশাসনের লক্ষ্য, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মহাখালী এলাকার সড়কে দৃশ্যমান পরিবর্তন আনা। এরইমধ্যে পূর্বাচল অস্থায়ী বঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ তৈরি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন আচরণবিধি প্রণয়ন করছে সরকার।
প্রস্তাবিত এ আচরণবিধিতে শিক্ষকতার পাশাপাশি দলীয় রাজনীতিতে সক্রিয়তা, শিক্ষাবহির্ভূত পেশায় যুক্ত থাকার বিষয়ে স্পষ্ট সীমাবদ্ধতা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে একজন শিক্ষকের পেশাগত মর্যাদারসঙ্গে কোন কোন কর্মকা- সাংঘর্ষিক এবং চাকরিতে বহাল থেকে কী কী করা যাবে বা যাবে না, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট বিধি তৈরি করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির চলমান অনুসন্ধান কার্যক্রম নির্বিঘœ রাখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনুসন্ধান চলাকালে আসিফ মাহমুদ বিদেশে চলে যেতে পারেন এবং এতে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে দুদক। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিদেশযাত্রায় নিষেধাজ্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ব্যবসায়ী নেতারা এসব পণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মতি দেন।
ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে জনস্বার্থ ও ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যঠবাকি অংশ পড়ুন...












