ফ্ল্যাটের চেয়ে কবরের দাম কয়েক গুণ বেশি!
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজধানীর বনানীতে এখন শুধু বসবাসের জন্য নয়, মৃত্যুর পর শায়িত হওয়ার জায়গাও হয়ে উঠেছে অত্যন্ত মূল্যবান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন বনানী কবরস্থানে বর্তমানে ৯ হাজারের বেশি কবর রয়েছে। নতুন জায়গা না থাকায় পুরনো কবরের ওপরই নির্দিষ্ট সময় পর নতুন মরদেহ দাফন করা হচ্ছে। একটি স্থায়ী কবর পুনর্ব্যবহার করে নতুন দাফনের জন্য নির্ধারিত ফি ৫০ হাজার ৫০০ টাকা। অন্যদিকে কবর ১৫ বছরের জন্য সংরক্ষণ করতে খরচ প্রায় ৩ কোটি টাকা। ২৫ বছরের জন্য সংরক্ষণে ব্যয় প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
তবে এই দামকেও অস্বাভাবিক মনে করছেন না ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্বশীলরা। তাদের মতে ঢাকায় জায়গা নেই। কম মূল্যে পেলে অনেকেই আগ্রহ দেখাবে কবরস্থান সংরক্ষণ করতে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান বলেন, ঢাকায় জায়গা কোথায়? যদি ১ বা ২ লাখ টাকা করা হতো তাহলে তো সবাই চাইত তার কবরটা সংরক্ষণ করতে। সংরক্ষণ নিরুসাহিত করতেই চড়া মূল্য। আমরা তো মনে করি আরও কম হয়েছে।
ঢাকা সিটিতে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন কবরের জায়গার খোঁজ করেন। তাদের অনেকেই বড় অঙ্কের অর্থ ব্যয় করে কবর সংরক্ষণ করতে আগ্রহী। কিন্তু অর্থ থাকলেও জায়গা পাওয়া যাচ্ছে না। বনানী কবরস্থানে সাধারণত দুই বছর পর পুরনো কবরের ওপর নতুন করে দাফন করা হয়। এমনকি কোনো কোনো স্থায়ী কবরে সাতজন পর্যন্ত দাফন করা হয়েছে।
গুলশানের এক বাসিন্দা নিজের জন্য কবরের জায়গা খুঁজছেন। তার ভাষ্য, কবরের জায়গার জন্য ৪ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত দিতেও তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু সাড়ে তিন হাত জায়গার একটি টুকরোও পাওয়া যাচ্ছে না। তার এই অভিজ্ঞতা শুধু একজন ব্যক্তির নয়; রাজধানীর কবরস্থান সংকটের একটি বড় বাস্তবতাও তুলে ধরে। জমির দাম বাড়ার সঙ্গে সঙ্গে নগরজীবনে বসবাসের জায়গা সংকুচিত হয়েছে। একই সঙ্গে নাগরিক পরিকল্পনায় কবরস্থানের জন্য পর্যাপ্ত জমি সংরক্ষণের ঘাটতিও স্পষ্ট হয়ে উঠছে।
রাজধানীর অন্যতম প্রধান কবরস্থান আজিমপুরেও জায়গার সংকট প্রকট। প্রায় ৩২ একর জমির এই কবরস্থানে রয়েছে প্রায় ৩০ হাজার কবর। প্রতিদিন এখানে গড়ে ২৫ থেকে ৩০ জনকে দাফন করা হয়। সাধারণত একটি মরদেহ প্রায় ১৮ মাস পর্যন্ত কবরে রাখার পর প্রয়োজন অনুযায়ী সেই কবর পুনর্ব্যবহার করা হয়। অর্থাৎ রাজধানীর দুই গুরুত্বপূর্ণ কবরস্থানেই জায়গার সীমাবদ্ধতা স্পষ্ট। বনানীতে দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য কোটি টাকা দিতে হচ্ছে, আর আজিমপুরে অল্প সময়ের মধ্যেই পুরনো কবর পুনর্ব্যবহারের প্রয়োজন হচ্ছে।
দক্ষিণ সিটির আজিমপুর কবরস্থানে ২৫ বছর মেয়াদি সংরক্ষণ ফি ২০ লাখ টাকা। ২০ বছরের জন্য ১৫ লাখ, ১৫ বছরের জন্য ১০ লাখ এবং ১০ বছরের জন্য দিতে হবে ৫ লাখ টাকা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কবরস্থান প্রবিধানমালা অনুযায়ী কবরের আয়তন অনুযায়ী সংরক্ষণ ফি বাড়ানো প্রস্তাব করেছে। এ বিষয়ে সংস্থাটির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, দক্ষিণ সিটির নীতিমালা অনুযায়ী এখন যে সংরক্ষণ ফি নির্ধারিত রয়েছে তা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কবরস্থান সংরক্ষণের প্রবিধানমালা অনুযায়ী আয়তন ভেদে ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেটি এখনও অনুমোদন হয়নি। অনুমোদন হলে বর্তমানের চেয়ে দাম অনেক বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












