রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সংযোগে আইএইএর সহায়তা কামনা
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ রবি, ১৩৯৪ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত ও নিরাপদে জাতীয় গ্রিডে যুক্ত করতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সরাসরি কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ সদরদপ্তরে সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই সহযোগিতার আহ্বান জানান। বৈঠকে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার বৃদ্ধি, নিরাপত্তা কাঠামো সুসংহত করা এবং কারিগরি সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হওয়ায় কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের ধারায় যুক্ত হয়েছে দেশ। এর মাধ্যমে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। আন্তর্জাতিক মানদ- বজায় রাখার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ পারমাণবিক বর্জ্য ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা বিষয়ক যৌথ কনভেনশনে যুক্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ও আইএইএর দীর্ঘ পাঁচ দশকের সহযোগিতার বিষয়টি তুলে ধরে বৈঠকে জানানো হয়, ২০২৬-২০৩২ মেয়াদের জন্য নতুন কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সই হয়েছে। এর আওতায় পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তরুণ গবেষকদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ, ফেলোশিপ ও যৌথ গবেষণার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)