নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে তীব্র ঘাটতি ও চড়া দামের কারণে চাহিদা মেটাতে উল্টো ভারত থেকেই স্বাদহীন ইলিশ ঢুকছে বাংলাদেশে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, এবার গুজরাট থেকেও প্রচুর পরিমাণে এসব স্বাদহীন ইলিশ এসে পৌঁছেছে বাংলাদেশের বাজারে। গু কম দামে মেলায় আমদানিকারকরা তা দ্রুত দেশে আনছে। এমনকি কিছু মাছের ডিম আলাদা বিক্রি করা হচ্ছে এবং নোনা ইলিশ হিসেবে প্রক্রিয়াজাতও করা হচ্ছে।
এদিকে আমদানি বাড়লেও স্থানীয় বাজারে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। বেনাপোল ও যশোরের পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কিছু ব্যবসায়ী ঠবাকি অংশ পড়ুন...
আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামার ঝুঁকি কমাতে আমদানিকারকদের জন্য কমোডিটি প্রাইস রিস্ক হেজিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো যোগ্য আমদানিকারকদের জন্য পণ্যের মূল্য ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা দিতে পারবে। এর মাধ্যমে আমদানিকারকরা আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের অস্বাভাবিক বৃদ্ধি থেকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিতে পারবেন এবং ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা আরও সহজ হবে।
এর আগে পণ্য মূল্য à বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের ব্যবসায়ী নুরুল হুদার অজান্তে তার প্রতিষ্ঠানের নামে কোটি টাকার ঋণ নেওয়া এবং কয়েক কোটি টাকার পণ্য আমদানির অভিযোগ উঠেছে ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তার বিরুদ্ধে। সিআইডির তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত অনুযায়ী, নুরুল হুদার প্রতিষ্ঠান মেসার্স আল ওয়ালিদ ট্রেডিংয়ের নামে ১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৩৪২ টাকার ঋণ তৈরি করা হয়। একই প্রতিষ্ঠানের নামে চীনসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকার পণ্য আমদানির রেকর্ডও পাওয়া গেছে। তবে নুরুল হুদার দাবি, ওà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, সংসদে ও সংসদের বাইরে কথা বলবে এবং কর্মসূচিও দিতে পারবে। তবে অহেতুক কোনো বিষয় নিয়ে অতিরিক্ত হইচই করা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। বাস্তবতার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন বিষয় নিয়েই বিরোধী দলের কথা বলা উচিত।
গতকাল ইয়াওমুস সাবত শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন।
দেশের গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ-সংকট বাকি অংশ পড়ুন...
বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে সশস্ত্র বাহিনীকে 'মডার্ন' (আধুনিক), 'কুইক' (দ্রুতগতির), 'সেল্ফ কনটেইন্ড' (স্বয়ংসম্পূর্ণ), রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকা এবং সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা সম্পন্ন বাহিনী হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তরের জন্য গত ২৭শে আগস্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পাশাপাশি পà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরান যুদ্ধের প্রভাবে কাতারের গ্যাস সরবরাহের সক্ষমতা চরমভাবে ব্যাহত হওয়ায় দেশটি নিজস্ব গ্রাহকদের চাহিদাও যথাযথভাবে পূরণ করতে পারছে না। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যতম শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক কাতার দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের কাছ থেকে এলএনজি আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এমন তথ্য জানিয়েছে।
আলোচনাটি খুবই গোপনীয় হওয়ায় নাম প্রকাশ না করা শর্তে ওই ব্যক্তিরা জানান, চালু থাকা ও à বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
গ্যাস, কাঁচামাল সংকট ও রক্ষণাবেক্ষণের কারণে চট্টগ্রামের চারটি সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে ইউরিয়া, ডিএপি ও টিএসপির স্থানীয় উৎপাদনে বড় ধাক্কা লেগেছে। পাশাপাশি সার সরবরাহে আমদানিনির্ভরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ মুহূর্তে চলছে রোপা আমনের মৌসুম। এ সময় চাহিদামতো সার পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, বর্তমানে মজুদ সার দিয়ে অন্তত তিন মাসের চাহিদা পূরণ করা সম্ভব।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে চট্টগ্রামে চারটি সার কারখানা রয়েছে। এগুলো হলো- চিটাগাং ইউ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা শুরু করে ভারতের আদানি। একদিনের মধ্যেই আদানি কারিগরি ত্রুটি দেখিয়ে কৌশলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।
যার ফলে বাংলাদেশে বিদ্যুৎ সংকট আরো ঘনীভূত হয়েছে।
গত ১০ তারিখ বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন না ভারতে। ঘোষণার পরদিনই বন্ধ করে দেয়া হয় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরà§ বাকি অংশ পড়ুন...
তিনি বলেন, কৃষক কার্ড প্রদানে কোনও ধরনের বৈষম্যের সুযোগ নেই। প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়-সব শ্রেণির প্রকৃত কৃষক এ সুবিধার আওতায় আসবেন।
কৃষিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো কৃষক যেন ন্যায্য মূল্যে সার ও বীজ পান এবং তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হয়। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পৌঁছে দেয়া হবে।
সার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনও সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি বা অতিরিকà বাকি অংশ পড়ুন...












