চট্টগ্রামে উৎপাদন বন্ধ চার সার কারখানায়
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
গ্যাস, কাঁচামাল সংকট ও রক্ষণাবেক্ষণের কারণে চট্টগ্রামের চারটি সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে ইউরিয়া, ডিএপি ও টিএসপির স্থানীয় উৎপাদনে বড় ধাক্কা লেগেছে। পাশাপাশি সার সরবরাহে আমদানিনির্ভরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ মুহূর্তে চলছে রোপা আমনের মৌসুম। এ সময় চাহিদামতো সার পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, বর্তমানে মজুদ সার দিয়ে অন্তত তিন মাসের চাহিদা পূরণ করা সম্ভব।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে চট্টগ্রামে চারটি সার কারখানা রয়েছে। এগুলো হলো- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) ও টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)। বর্তমানে এসব কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
গ্যাস সংকটে সিইউএফএল: আনোয়ারার সিইউএফএল গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রয়েছে। এর আগে গ্যাস সরবরাহের অনিয়ম ও যান্ত্রিক সমস্যায়ও উৎপাদন ব্যাহত হয়।
সিইউএফএলের প্রধান রসায়নবিদ ও উৎপাদন বিভাগীয় প্রধান উত্তম চৌধুরী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার টন ইউরিয়া উৎপাদিত হয়েছে। আগের অর্থবছরে উৎপাদন হয়েছিল প্রায় ১ লাখ ৫ হাজার টন। নিয়মিত গ্যাস পেলে চলতি অর্থবছরে প্রায় ১ লাখ ৫০ হাজার টন উৎপাদন সম্ভব হতো। তিনি বলেন, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য প্রতিদিন ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। এক সময় দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা থাকলেও দীর্ঘদিন বন্ধ থাকায় সক্ষমতা কমেছে।
কাঁচামাল নেই ডিএপি ও টিএসপিতে আনোয়ারার ডিএপিএফসিএলে গত ২৮ জুন থেকে উৎপাদন বন্ধ। ডিএপি উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিডের সংকটে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিসিআইসি গত জানুয়ারিতে ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির দরপত্র দেয়। সরবরাহের কার্যাদেশ পায় মেসার্স আর কে এন্টারপ্রাইজ।
জুনের মধ্যে কাঁচামাল পাওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। কারখানাটির ২০২৫-২৬ অর্থবছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ টন। দুটি ইউনিটে দৈনিক ৮০০ টন উৎপাদনের সক্ষমতা রয়েছে।
ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, ফসফরিক অ্যাসিড সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। আমরা দ্রুত উৎপাদনে যাওয়ার চেষ্টা করছি।
একই কারণে গত ১ জুলাই থেকে টিএসপিসিএলের উৎপাদনও বন্ধ। টিএসপি উৎপাদনে প্রয়োজনীয় রক ফসফেট ও ফসফরিক অ্যাসিড বিদেশ থেকে আমদানি করা হয়। টিএসপিসিএলের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) ও বিভাগীয় প্রধান আব্দুল মমিন সরকার বলেন, কাঁচামাল সংকটে ১ জুলাই থেকে উৎপাদন বন্ধ। বন্ধের আগে দৈনিক ৩৫০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা ছিল। যুদ্ধের কারণে কাঁচামাল আমদানি বন্ধ থাকায় কারখানাটি চালানো যাচ্ছে না।
রক্ষণাবেক্ষণে বন্ধ কাফকো : কর্ণফুলীর রাঙ্গাদিয়ায় অবস্থিত কাফকোও বর্তমানে উৎপাদনে নেই। প্রায় দুই মাস গ্যাস সংকটে বন্ধ থাকার পর ১ মে গ্যাস সরবরাহ শুরু হলে ২ মে থেকে উৎপাদন শুরু হয়েছিল। তখন দৈনিক প্রায় ১ হাজার ৮০০ টন ইউরিয়া উৎপাদন হচ্ছিল। চার মাস পর নির্ধারিত ওভারহোলিংয়ের জন্য আবার উৎপাদন বন্ধ করা হয়। একই সময়ে গ্যাস সরবরাহও কমানো হয়েছে।
কেজিডিসিএল সূত্র জানায়, আগে দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হলেও এখন দেওয়া হচ্ছে সাড়ে ৫ মিলিয়ন ঘনফুট।
কেজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ রফিক খান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সরবরাহ কমানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পূর্ণমাত্রায় সরবরাহ দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












