ইলিশের দেশকে উল্টো আমদানি করতে হচ্ছে ভারতের ইলিশ!
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে তীব্র ঘাটতি ও চড়া দামের কারণে চাহিদা মেটাতে উল্টো ভারত থেকেই স্বাদহীন ইলিশ ঢুকছে বাংলাদেশে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, এবার গুজরাট থেকেও প্রচুর পরিমাণে এসব স্বাদহীন ইলিশ এসে পৌঁছেছে বাংলাদেশের বাজারে। গু কম দামে মেলায় আমদানিকারকরা তা দ্রুত দেশে আনছে। এমনকি কিছু মাছের ডিম আলাদা বিক্রি করা হচ্ছে এবং নোনা ইলিশ হিসেবে প্রক্রিয়াজাতও করা হচ্ছে।
এদিকে আমদানি বাড়লেও স্থানীয় বাজারে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। বেনাপোল ও যশোরের পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কিছু ব্যবসায়ী কম দামের এই ভারতীয় বিস্বাদ ইলিশ কিনে এনে ‘পদ্মা’, বরিশাল’ কিংবা ‘চাঁদপুরের’ ইলিশ বলে চড়া দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করছে।
দামের দিক থেকেও রয়েছে বিরাট তফাত। বাজারে বর্তমানে ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি দেশি ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকায়। অন্যদিকে সমপরিমাণ ভারতীয় ইলিশ মিলছে মাত্র ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকার মধ্যে। ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারা কম দামের আমদানি করা মাছের দিকে ঝুঁকছেন, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে দেশি মৎস্যজীবীদের ওপর।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, বছরজুড়ে নানা রকম নিষেধাজ্ঞা থাকার কারণে দেশে ইলিশ সরবরাহ কমে গেছে, যে কারণে দেশের বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। আর এ সুযোগেই ভারতীয় স্বাদহীন ইলিশ আসার সুযোগ তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)